সাম্প্রতিক সময়ে মাদক পাচার রুখতে বড়সড় সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেনা! বিগত কিছুমাস আগেই প্রশান্ত মহাসাগরে এক মাদকবাহী জাহাজ ধ্বংস করেছে আমেরিকা! যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল আন্তর্জাতিক মহলে। জানা ...
সাম্প্রতিক সময়ে মাদক পাচার রুখতে বড়সড় সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেনা! বিগত কিছুমাস আগেই প্রশান্ত মহাসাগরে এক মাদকবাহী জাহাজ ধ্বংস করেছে আমেরিকা! যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল আন্তর্জাতিক মহলে। জানা গিয়েছে, এই আবহে প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী আরেক জাহাজে মার্কিন সেনার হামলা চালানোর ঘটনা সামনে এসেছে। গোটা ঘটনায় মার্কিন সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, 'হামলার ফলে জাহাজটি পুরো ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে ৪ জনের।'
সূত্রের খবর, সম্প্রতি মার্কিন সেনার সাউদার্ন কামান্ড এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করে লিখেছেন, 'মার্কিন গোয়েন্দা প্রথমে এই খবর নিশ্চিত করে, যে ওই জাহাজটিতে মাদক পাচার করে নিয়েই যাওয়া হচ্ছিল। দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদী বা জঙ্গি সংগঠনের দ্বারা পরিচালিত হচ্ছিল এই মাদকবাহী জাহাজটি। প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী আরেক জাহাজে মার্কিন সেনার হামলা চালানো হয়েছে। ওই জাহাজটিতে থাকা চারজন জঙ্গিরই মৃত্যু হয়েছে।'
প্রসঙ্গত, কিছুমাস আগেও এক্স হ্যাণ্ডেলে একটি ভিডিও পোস্ট করে মার্কিন যুদ্ধ সচিব পিট হেগসেথ দাবি করেছিলেন, 'প্রশান্ত মহাসাগরে একটি মাদকবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। মার্কিন সেনার হামলায় ওই জাহাজটি পুরোপুরোভাবে ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়। আমেরিকার হামলার ফলে ইতিমধ্যেই চারজন পাচারকারীর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে।'