বদলে গেল কলকাতায় অবস্থিত ঐতিহাসিক শতাব্দী প্রাচীন ফোর্ট উইলিয়ামের নাম। প্রায় ২৫০ বছরের পুরনো ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার এই ফোর্ট উইলিয়াম। এই দুর্গের নতুন নাম রাখা হয়েছে ‘বিজয় দুর্গ’। ...
বদলে গেল কলকাতায় অবস্থিত ঐতিহাসিক শতাব্দী প্রাচীন ফোর্ট উইলিয়ামের নাম। প্রায় ২৫০ বছরের পুরনো ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার এই ফোর্ট উইলিয়াম। এই দুর্গের নতুন নাম রাখা হয়েছে ‘বিজয় দুর্গ’। প্রশাসনিক সূত্রে খবর, নতুন নাম এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও গত ডিসেম্বর মাসেই হয়ে গিয়েছিল নাম বদলের সিদ্ধান্ত।
১৬৯৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল ফোর্ট উইলিয়াম। পরবর্তীতে হামলার জেরে ঐতিহাসিক এই দুর্গটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। লর্ড ক্লাইভ ১৭৮১ সালে দুর্গ পুনর্নিমাণ করেন। বর্তমানে ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর হল ফোর্ট উইলিয়াম। প্রায় ২৫০ বছরের পুরনো এই ফোর্ট উইলিয়ামের নাম বদল হয়েছে গতবছরের একেবারে শেষদিকে।
মঙ্গলবার কলকাতা প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক উইং কম্যান্ডার হিমাংশু তিওয়ারি একটি সংবাদমাধ্যমে বলেন, ‘গতবছর ২ ডিসেম্বর নাম বদলের নির্দেশ এসেছিল। সরকারিভাবে এখনও ঘোষণা না হলেও প্রশাসনিক কাজকর্মে ফোর্ট উইলিয়ামকে বিজয় দুর্গ হিসাবেই উল্লেখ করা হচ্ছে।’