কলকাতার পাটুলিতে যুবক খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিস। ধৃত ওই যুবকের নাম আকাশ মণ্ডল। হামলার দিন ঘটনাস্থলে যুবক ছিলেন বলে খবর পুলিস সূত্রে। সব মিলিয়ে ধৃতের সংখ্যা হল ৫। গত বুধবার মধ্যরাত...
কলকাতার পাটুলিতে যুবক খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিস। ধৃত ওই যুবকের নাম আকাশ মণ্ডল। হামলার দিন ঘটনাস্থলে যুবক ছিলেন বলে খবর পুলিস সূত্রে। সব মিলিয়ে ধৃতের সংখ্যা হল ৫।
গত বুধবার মধ্যরাতে পাটুলি থানার অন্তর্গত বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় রাহুল দে নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। ঘটনায় আহত হন জিৎ মুখোপাধ্যায় নামে আরেক যুবক। মৃতের পরিবারের দাবি, জিতের ডাকেই তাঁর বাড়িতে গিয়েছিলেন রাহুল। কিন্তু সেখানেই চারজন ঢুকে তাঁকে গুলি চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু রাহুলের। হাসপাতালে চিকিৎসাধীন জিৎ। তাঁর বয়ানের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত এবং অভিযোগকারী দু’পক্ষের সদস্যের বিরুদ্ধেই কলকাতার বিভিন্ন থানায় বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। জিৎ-এর বিরুদ্ধে ২০০৪ থেকে ২০২৫ সালের মধ্যে ন’টি অভিযোগ দায়ের হয়েছে। আনন্দপুর, পাটুলি এবং নেতাজি নগর থানায় সেই অভিযোগ জমা পড়েছে। পাশাপাশি এলাকায় দাদাগিরি চালানোর অভিযোগও উঠেছে যুবকের বিরুদ্ধে।