পথ কুকুরদের খাওয়াতে গিয়ে আক্রান্ত অভিনেতা দম্পত্তি। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে কসবার রাজডাঙ্গা মেন রোডে পথ কুকুরদের খাওয়াতে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত অভিনেতা ইন্দ্রনীল মল্লিক ও অভিনেত্রী সায়...
পথ কুকুরদের খাওয়াতে গিয়ে আক্রান্ত অভিনেতা দম্পত্তি। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে কসবার রাজডাঙ্গা মেন রোডে পথ কুকুরদের খাওয়াতে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত অভিনেতা ইন্দ্রনীল মল্লিক ও অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। তাঁদের সঙ্গে থাকা যুবককেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর কসবা থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেতা দম্পত্তি।
স্থানীয়দের দাবি, রাস্তার কুকুরগুলো এলাকার মানুষদের কামড়াচ্ছে। তাই, তাঁদের খাবার দিতে আপত্তি। সেটা দিয়ে কথা কাটাকাটি শুরু হয়। বচসা চলাকালীন অভিনেতা ইন্দ্রনীলকে ল্যাম্পপোস্টে ধারে নিয়ে গিয়ে মারধর শুরু করে। তা দেখে এগিয়ে যেতেই আক্রান্ত হন অভিনেত্রী। ফলে পরিস্থিতি আরও জটিল জায়গায় পৌঁছয়।
সায়ন্তনী মল্লিক কিছুদিন আগেই ব্রেন স্ট্রোক আক্রান্ত হন। শারীরিক অবস্থা এখনো ঠিক নেই। গতরাতের এই ঘটনার পর তিনি অসুস্থতা বোধ করছেন। যারা আক্রমণ করেন, তাঁরা প্রত্যেকে মদ্যপ ছিল বলে অভিযোগ। পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ করেন তাঁরা। যদিও, যাদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, তাদের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।