এবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের। কবে থেকে শীতকালীন অধিবেশন জানতে চেয়ে চিঠি দিলেন বেহালা পূর্ব বিধায়ক। বিধানসভা অধিবেশনে অংশগ্রহণ করতে ইচ্ছুক বলে আবেদন জানাল...
এবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের। কবে থেকে শীতকালীন অধিবেশন জানতে চেয়ে চিঠি দিলেন বেহালা পূর্ব বিধায়ক। বিধানসভা অধিবেশনে অংশগ্রহণ করতে ইচ্ছুক বলে আবেদন জানালেন তিনি। কিন্তু বিধানসভাকে এখনও পর্যন্ত প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ চিঠি পাঠায়নি। তারা রিলিজের ব্যাপারে চিঠি না দিলে অধিবেশনে যোগ দেওয়া নিয়ে সংশয়।
পার্থ চট্টোপাধ্যায় চিঠির স্বীকারক্তি করেন বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় সংবিধান দিবস পালন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান যে, পার্থ চট্টোপাধ্যায় আমাকে চিঠি দিয়ে জানতে চেয়েছেন যে কবে থেকে শীতকালীন অধিবেশন শুরু হবে। শুরু হল যাতে তাঁকে জানানো হয়। আমরা যখনই অধিবেশন ডাকি তখন সমস্ত বিধানসভা সদস্যের কাছে নোটিশ পাঠিয়ে অবগত করে দিয়ে থাকি বলে জানালেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় আসলে কি তার জন্য কোনও আলদা ব্যবস্থা করা হবে? তার উত্তরে বিমান বন্দ্যোপাধ্যায় জানান যে, তিনি একটি রাজনীতিক দল থেকে বহিষ্কৃত হয়েছে। কিন্তু তাঁর বিধানসভার সদস্যতা খারিজ হয়নি। তিনি বিধানসভায় আসতেই পারেন। সবার জন্য যে ব্যবস্থা থাকবে, সেই ব্যবস্থাই তাঁর জন্য থাকবে। কোনো আলাদা ব্যবস্থা থাকবে না বলে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।