মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে দাম বাড়ল ভারতের রান্নার গ্যাসের। একলাফে প্রায় ৬০ টাকা বেড়ে গিয়েছে এলপিজি গ্যাসের দাম। অর্থাৎ এবার থেকে ১৪.২ কেজি ওজন রান্নার গ্যাসের দাম ৮৭৯ থেকে বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। যার জেরে ...
মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে দাম বাড়ল ভারতের রান্নার গ্যাসের। একলাফে প্রায় ৬০ টাকা বেড়ে গিয়েছে এলপিজি গ্যাসের দাম। অর্থাৎ এবার থেকে ১৪.২ কেজি ওজন রান্নার গ্যাসের দাম ৮৭৯ থেকে বেড়ে হয়েছে ৯৩৯ টাকা। যার জেরে স্বাভাবিক মাথায় উঠেছে মধ্যবিত্তের। এমতাবস্থায় এই ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধর্মতলার ধরনা মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে আক্রমণ করে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামীকাল, রবিবার মিছিলের ডাক দেন তিনি। বাড়ির মহিলাদের হাতা-খুন্তি নিয়ে মিছিলে আসার আর্জিও জানান মমতা।
অন্যদিকে উদ্ভুত এই পরিস্থিতিতে গৃহস্থ বাড়িতে রান্নার গ্যাস মজুত করে রাখার প্রবণতা বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেই কথা মাথায় রেখেই নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। বলা হয়েছে, গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে ২১ দিনের ব্যবধান থাকতে হবে। অর্থাৎ একটি গ্যাস সিলিন্ডার পাওয়ার পর ২১ দিন না হলে দ্বিতীয়টির জন্য বুকিং করা যাবে না। মূলত এলপিজি ভাণ্ডারে ভারসাম্য স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। রান্নার গ্যাসের পাশাপাশি বেড়েছে বাণ্যিজিক গ্যাসের দামও। ১১৪ টাকা ৫০ পয়সা বাড়িয়ে নতুন দাম ধার্য হয়েছে ১৯৯০ টাকা।
এদিন ধারণা মঞ্চ থেকে দাম বৃদ্ধির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, আগে থেকে কেন বিষয়টি ভাবা হল না? দেশ বেঁচে দিয়ে গলায় মালা পরে ঘুরে বেড়াচ্ছিলেন? পাশাপাশি গ্যাসের দাম আকাশছোঁয়া হয়ে গেলে কীভাবে সাধারণ মানুষ রান্না করবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এরপরেই এই ইস্যুকে হাতিয়ার করে পথে নামার ডাক দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে মিছিলে আসা মহিলাদের কালো পোশাক পড়ে হাতা-খুন্তি নিয়ে আসার আহ্বানও করেছেন তিনি।