রাজ্যজুড়ে চলেছে এসআইআর। এরই মধ্যে দেখা গেল চাঞ্চল্যকর দৃশ্য। রাজারহাট নিউটাউন বিধানসভা ৮০, ৮১, ৮২ বুথে প্রায় ৩০০০ ভোটারের নাম নেই ২০০২ এর তালিকায়। যার জেরেই কার্যত আতঙ্ক ছড়িয়েছে। প্রতিবাদে বিডিও অফি...
রাজ্যজুড়ে চলেছে এসআইআর। এরই মধ্যে দেখা গেল চাঞ্চল্যকর দৃশ্য। রাজারহাট নিউটাউন বিধানসভা ৮০, ৮১, ৮২ বুথে প্রায় ৩০০০ ভোটারের নাম নেই ২০০২ এর তালিকায়। যার জেরেই কার্যত আতঙ্ক ছড়িয়েছে। প্রতিবাদে বিডিও অফিস ঘেরাও করেছেন স্থানীয়রা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাঁদের দাবি, ১৯৯৫ সালের ভোটার কার্ড হয়েছে। তা সত্ত্বেও ২০০২ এর তালিকায় নাম নেই।
এসআইআর চালু হওয়ার পর থেকে নিউটাউন ছেড়ে চলে যেতে দেখা যায় বসবাসকারী বাংলাদেশিরা। নিউটাউনের ৬ নম্বার গেট সংলগ্ন বস্তি এলাকায় প্রায় হাজারের ওপরে ঝুপড়ি ঘর রয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যেমন বিভিন্ন মানুষ এসে বসবাস করছে কাজের আসায়, ঠিক তেমনই বাংলাদেশ থেকেও অনেকেই এসেছে এখানে বসবাস করছে। রাতারাতি বাংলাদেশে রওনা দিয়েছেন অনেকে।
এবার দেখা গেল তিন হাজার ভোটারের নাম নেই ২০০২ এর ভোটার তালিকায়।ক্ষুব্ধ বাসিন্দাদের মধ্যে এক মহিলার অভিযোগ, “২০০৩-সালে আমাদের নাম আছে যখন ২০০২-এও নাম আছে। কিন্তু কমিশনের তালিকায় নাম না থাকায় আমাদের অস্তিত্ব মুছে দেওয়া হচ্ছে। আমাদের কাছে প্রমাণ আছে যে আমরা এখানকার বাসিন্দা। কিন্তু ইলেকশন কমিশন, বিডিও না ডাকলে তো আমরা প্রমাণ করতে পারবো না।