এবার রাজভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত। ঔপনিবেশকতা সরিয়ে এবার নতুন নাম পাচ্ছে রাজভবন। রাজভবন বদলে নতুন নাম হচ্ছে লোকভবন। গোটা দেশে সমস্ত রাজভবনের নাম বদল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব পাস হয়েছে।...
এবার রাজভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত। ঔপনিবেশকতা সরিয়ে এবার নতুন নাম পাচ্ছে রাজভবন। রাজভবন বদলে নতুন নাম হচ্ছে লোকভবন। গোটা দেশে সমস্ত রাজভবনের নাম বদল নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রস্তাব পাস হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের আবেদনে অনুমোদন কেন্দ্রের।
রাজ্যপাল জানিয়েছেন, রাজভবনের মূল উদ্দেশ্য সাধারণ মানুষের সমস্যার সমাধান করা। তাই রাজ ভবনের নাম বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অর্থাৎ শনিবার, কলকাতার রাজভবনের ক্ষেত্রে এই সিদ্ধান্তই কার্যকর করা হয়। ইতিমধ্যেই রাজভবনের এক্স হ্যান্ডেলের নাম বদলে করা হয়েছে ‘লোক ভবন’।
এদিন রাজভবনের নাম বদলের পরই রাজ্যপাল ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে যান৷ সেখানে শিশুদের লজেন্স বিলির পর সাধারণ মানুষকে রাজ ভবনের নাম বদল সম্পর্কে জানান রাজ্যপাল৷ এর পর রাজ ভবনে ফিরে এসে রাজ ভবনের নতুন নাম লোক ভবনের নামের ফলক উদ্বোধন করেন তিনি৷