অবশেষে ইডির হাতে গ্রেফতার কসবার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে বারংবার তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু ততবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন ধৃত। শেষমেশ গতকাল, সোমবা...
অবশেষে ইডির হাতে গ্রেফতার কসবার বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে বারংবার তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু ততবারই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন ধৃত। শেষমেশ গতকাল, সোমবার সকালে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন পাপ্পু। এরপর টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গতকাল রাতেই তাঁকে গ্রেফতার করা হয়।
এর আগে প্রথম রবীন্দ্র সরোবরে গন্ডগোলের ঘটনায় নাম জড়ায় পাপ্পুর। তারপর গত এপ্রিলে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলে পাপ্পু ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারের বাড়িতেও। ওই অভিযান চলাকালীন একটি দামি গাড়ি এবং বেশ কিছু সম্পত্তির নথি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর আধিকারিকরা। ইডি সূত্রে জানা যায়, পাপ্পুর বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছিল। তা কামদারের মাধ্যমে কেনা হয়েছিল বলে অভিযোগ। এছাড়াও পাপ্পুর নামে বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে থানায়। তোলাবাজি, হুমকি-সহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
এমতাবস্থায় জয় এবং কলকাতার পুলিসকর্তা (ডিসি) শান্তনু সিংহের গ্রেফতারির পর পাপ্পু কোথায় তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। দীর্ঘ সময় ধরে তাঁর খোঁজ না মেলায় তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করেন ভিনরাজ্যে গা দিয়েছেন পাপ্পু। এরপরেই সোমবার আচমকাই সল্টলেকে ইডি দফতরে হাজিরা দেন পাপ্পু। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। সকাল থেকে ম্যারাথন জেরার পর তাঁকে গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারীরা।