অবশেষে খুলে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের নির্দিষ্ট পোর্টাল। রাজ্য সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি পোর্টাল চালু করবে তারা। যেখানে নতুন আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন জা...
অবশেষে খুলে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের নির্দিষ্ট পোর্টাল। রাজ্য সরকারের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, খুব শীঘ্রই এই সংক্রান্ত একটি পোর্টাল চালু করবে তারা। যেখানে নতুন আবেদনকারীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এবার সেই কথা রাখল সরকার। তবে পোর্টালটি নতুন চালু হওয়ায় এখনও কিছু যান্ত্রিক সমস্যা রয়েছে। নতুন নাম নথিভুক্ত করার ক্ষেত্রেও জটিলতা তৈরি হচ্ছে। তবে খুব শীঘ্রই সেই সমস্যা মিটবে বলে মনে করা হচ্ছে।
আগামী ১জুন থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন রাজ্যের মহিলারা। সরাসরি নির্দিষ্ট ব্যাঙ্ক অ্য়াকাউন্টে ঢুকবে টাকা। মন্ত্রী অগ্নিমিত্রা পল একাধিকবার জানিয়েছেন, পূর্বতন সরকারের আমলে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁরাই এবার অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আসবেন। আর যারা আগে এই আর্থিক সাহায্য পেতেন না, বা যারা নতুন করে ফর্ম পূরণ করবেন তাঁরা https://socialsecurity.wb.gov.in/login – এই ওয়েবসাইটে ঢুকে অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। তবে বর্তমানে এই পোর্টালে কিছু সমস্যা থাকার কারণে, এখনই ফর্ম পূরণ সম্ভব হচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যেই তা ঠিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
তবে অন্নপূর্ণা ভাণ্ডার সব মহিলারা পেলেও বাদ যাবেন নির্দিষ্ট কিছুজন। যাদের নাম SIR প্রক্রিয়ায় বাদ গিয়েছে, তাঁরা কোনোভাবেই এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। পাশাপাশি মৃত মহিলাদের নামও কাটা হবে। এক কথায়, সব দিকে বিবেচনা করে, খতিয়ে দেখেই ১ জুন থেকে টাকা দেওয়া শুরু করবে সরকার।