ভোটমুখে বঙ্গ সফরে কমিশনের ফুল বেঞ্চ। আজ, সোমবার নিউটাউনে কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম ও রাজীব কুমার। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত ক্ষোভ উগড়ে দিল...
ভোটমুখে বঙ্গ সফরে কমিশনের ফুল বেঞ্চ। আজ, সোমবার নিউটাউনে কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম ও রাজীব কুমার। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এদিন বেলা ১২টা ১০ মিনিট নাগাদ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৈঠক সেরে চন্দ্রিমার অভিযোগ তুলে বলেন, ‘আমি মহিলা আমাকে বলছেন ডোন্ট শাউট! মহিলাদের প্রতি আসলে ওঁদের শ্রদ্ধা নেই। তাই মহিলাদের নামও কেটে দিচ্ছে। মহিলাদের টার্গেট করা হচ্ছে। আমার নাম না থাকলে সেটা প্রমাণ করার দায়িত্ব তো আপনার! কেন আমাকে লাইনে দাঁড়াতে হবে? মহিলাদের উপর চেঁচানোটা আপনাদের কাজ নয়।’
পাশাপাশি, কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে উঠে আসে এসআইআর মামলাও। চন্দ্রিমার ভট্টাচার্য আরও অভিযোগ তুলে বলেন, এসআইআর নিয়ে যাই তৃণমূল বলেছে আজকের বৈঠকে, কমিশন সুপ্রিম কোর্টে মামলা আছে বলে এড়িয়ে গিয়েছে। এতেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের প্রশ্ন, ‘তাহলে আমাদের ডাকলেন কেন? ডেকেছেন যখন, আমাদের কথা শুনতে হবে। সুপ্রিম কোর্টে যাওয়া কি আমাদের অন্যায়? বেশ করেছি সুপ্রিম কোর্টে গিয়েছি। কেন যাব না? সুপ্রিম কোর্টে যাওয়া আমাদের রাইট আছে। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব।’