খুব ঘন সবুজকে অনেকটা নীল রঙের দেখতে লাগে। তেমনই নীলচে সবুজে ঘেরা আওকিগাহারা জুকাই। জাপানের এই জঙ্গলে দলে দলে মানুষ আসেন আত্মঘাতী হতে। বলা যেতে পারে এই অরণ্য আত্মহত্যার অরণ্য। ফুজি আগ্নেয়গিরির উত্তর-পশ...
খুব ঘন সবুজকে অনেকটা নীল রঙের দেখতে লাগে। তেমনই নীলচে সবুজে ঘেরা আওকিগাহারা জুকাই। জাপানের এই জঙ্গলে দলে দলে মানুষ আসেন আত্মঘাতী হতে। বলা যেতে পারে এই অরণ্য আত্মহত্যার অরণ্য। ফুজি আগ্নেয়গিরির উত্তর-পশ্চিমে প্রায় ১৪ বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে এই জঙ্গল। এখানে মানুষ আসেন চিরতরে হারিয়ে যেতে।

শুনতে অবাক লাগতে পারে কিন্তু এটাই সত্য। দিনের পর দিন আত্মহত্যা করা দেহগুলির খোঁজ পাওয়া যায় না। চিল শকুন কিংবা হিংস্র জন্তু ছিড়ে খায় সকলের অলক্ষ্যে। পরিসংখ্যান বলছে প্রতি বছর অন্তত ১০০ জন মানুষ এই জঙ্গলে এসে নিজেকে চরম পরিণতির দিকে ঠেলে দেয়। অনেকে শেষ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিয়ে ফিরেও যান অবশ্য। আত্মহত্যা কোথাও পাপ, তবে নিপ্পন সেরকমটা মনে করে না।
