দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে গিলের পরিবর্তে কেএল রাহুলকে অধিনায়ক করা হয়েছে। গুরুতর চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে শুভমন গিলকে। তারই মধ্যে ক্রিকেটমহলের অনেকেরই বক্তব্য, 'যেখানে ঋষভ পন্...
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে গিলের পরিবর্তে কেএল রাহুলকে অধিনায়ক করা হয়েছে। গুরুতর চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে শুভমন গিলকে। তারই মধ্যে ক্রিকেটমহলের অনেকেরই বক্তব্য, 'যেখানে ঋষভ পন্থ সহ অধিনায়কের ভূমিকায় ছিলেন সেখানে কেএল রাহুলকে কেন, অধিনায়কের দায়িত্ব দেওয়া হল? এমনকি গিলের পরিবর্তে রোহিতকেও অধিনায়ক করা নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেসব অতীত। অস্ট্রেলিয়া সিরিজে চোট পাওয়ার কারণে একসময়ে হাসপাতালে ভর্তি হতে হয় শ্রেয়স আইয়ারকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ICU-তে ভর্তি করা হয়। এখনই তাঁর দলে ফেরার কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। এই আবহে রোহিত শর্মা ও বিরাট কোহলির মত তারকা ক্রিকেটাররা রয়েছেন দক্ষিণ আফ্ৰিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। তবে গিলের পরিবর্তে শেষমেশ কেএল রাহুলকে অধিনায়ক করা হয়েছে।
সূত্রের খবর, সম্প্রতি কেএল রাহুলকে অধিনায়কের দায়িত্বে দেওয়া নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা দাবি জানিয়েছেন, 'অতীতে বহুবার অধিনায়ক হিসেবে যথেষ্ট ভালোভাবে দায়িত্ব সামলেছেন কেএল রাহুল। ক্যাপ্টেন হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা আছে ওর। তবে সেদিক থেকে গত বছরে একটিমাত্র ওয়ানডে ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। সেভাবে অধিনায়কের দায়িত্বে অভিজ্ঞতা কম। সমস্ত কিছু পরিস্থিতি বিবেচনা করার পরই যখন আলোচনা করা হয়, সেই জায়গায় পন্থের নাম আসেনি।'
প্রসঙ্গত, ভারতীয় ব্যাটিং-এ তিন নম্বরে বারবার বদল। কখনও সাই সুদর্শন তো কখনও আবার ওয়াশিংটন সুন্দর। সাম্প্রতিক সময়ে এমন ঘটনা প্রায়শই ঘটছে। যার ফলে একটা অনিশ্চয়তার পরিস্থিতি সবসময় তৈরি হচ্ছে। জানা গিয়েছে, টিম ইন্ডিয়ার সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার নিয়ে গৌতম গম্ভীরেরর দাবি, 'ইডেন গার্ডেনে অর্থাৎ ক্রিকেটের নন্দনকাননে যে টার্নিং পিচ ছিল সেখানে রান করার মত মানসিক দৃঢ়তা একদমই ছিল না খেলোয়াড়দের। তবে নাম না করে গম্ভীরের মন্তব্যের উপর রীতিমত তোপ দেগেছেন অজিঙ্কা রাহানে! যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় ক্রিকেটমহলে।