দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে গিলকে দেখা যাবে কিনা তা নিয়ে দীর্ঘ জল্পনা চলেছে। তবে গিলের পরিবর্তে কেএল রাহুলকে অধিনায়ক করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকেই শুরু হতে চলেছে এই সিরিজ। গুরুতর ...
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে গিলকে দেখা যাবে কিনা তা নিয়ে দীর্ঘ জল্পনা চলেছে। তবে গিলের পরিবর্তে কেএল রাহুলকে অধিনায়ক করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকেই শুরু হতে চলেছে এই সিরিজ। গুরুতর চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে শুভমন গিলকে। এমনকি সেই কারণেই গুয়াহাটির টেস্ট ম্যাচেও দেখা দেখা যায়নি তাঁকে। এরই মধ্যে ক্রিকেটমহলের অনেকেরই বক্তব্য, 'যেখানে ঋষভ পন্থ সহ অধিনায়কের ভূমিকায় ছিলেন সেখানে কেএল রাহুলকে কেন, কীভাবে অধিনায়কের দায়িত্ব দেওয়া হল? গোটা বিষয়টি নিয়ে এবার বিসিসিআইয়ের পক্ষ থেকে কারণ জানান হল।
কী সেই কারণ? আসছি সেই কথায়। সূত্রের খবর, সম্প্রতি কেএল রাহুলকে অধিনায়কের দায়িত্বে দেওয়া নিয়ে বিসিসিআইয়ের এক কর্তা দাবি জানিয়েছেন, 'অতীতে বহুবার অধিনায়ক হিসেবে যথেষ্ট ভালোভাবে দায়িত্ব সামলেছেন কেএল রাহুল। ক্যাপ্টেন হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা আছে ওর। তবে সেদিক থেকে গত বছরে একটিমাত্র ওয়ানডে ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। সেভাবে অধিনায়কের দায়িত্বে অভিজ্ঞতা কম। সমস্ত কিছু পরিস্থিতি বিবেচনা করার পরই যখন আলোচনা করা হয়, সেই জায়গায় পন্থের নাম আসেনি।'
প্রসঙ্গত, অস্ট্রেলিয়া সিরিজে চোট পাওয়ার কারণে একসময়ে হাসপাতালে ভর্তি হতে হয় শ্রেয়স আইয়ারকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ICU-তে ভর্তি করা হয়। এখনই তাঁর দলে ফেরার কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। এই আবহে রোহিত শর্মা ও বিরাট কোহলির মত তারকা ক্রিকেটাররা রয়েছেন দক্ষিণ আফ্ৰিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে। তবে গিলের পরিবর্তে রোহিত এবং ঋষভকে অধিনায়ক করা নিয়ে বহু গুঞ্জন শোনা গিয়েছিল। শেষমেশ কেএল রাহুলকে অধিনায়ক করা হয়েছে।