প্রাইমারি চাকরি প্রার্থীর উপর হামলার অভিযোগ দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের পূর্ব শীতলা এলাকায়। অভিযোগ, মঙ্গলবার রাত ১০টা নাগাদ বাড়ির সামনে অন্যান্য বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে ফোনে মিটিং করছিলেন দেবা...
প্রাইমারি চাকরি প্রার্থীর উপর হামলার অভিযোগ দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরের পূর্ব শীতলা এলাকায়। অভিযোগ, মঙ্গলবার রাত ১০টা নাগাদ বাড়ির সামনে অন্যান্য বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে ফোনে মিটিং করছিলেন দেবাশিস বিশ্বাস নামে এক চাকরি প্রার্থী। সেই সময় দুষ্কৃতীরা ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। গলায় ধারালো অস্ত্রের আঘাত করে দুষ্কৃতীরা। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করে।
জানা গিয়েছে, ২০০৯ থেকে প্রাইমারিতে শিক্ষক নিয়োগের জন্য আন্দোলন করে আসছেন। বারাবর তাদের আন্দোলনের কারণে এই হামলা বলে অনুমান দেবাশিসের। এই ঘটনায় একজনকে আটক করে পুলিস।
দীর্ঘদিন চাকরি-প্রার্থীদের আন্দোলনে কেঁপেছে বাংলা। এবার সেই চাকরি প্রার্থীর উপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা। দানা বাঁধছে প্রশ্ন। কে বা কারা জড়িত এর সঙ্গে? নিয়োগ দুর্নীতিকে ধামা চাপা দিতেই কি প্রাণে মেরে ফেলার চেষ্টা?