লোকসভা ভোটের প্রচারে এসে মমতাকে তীরে বিধলেন বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। মঙ্গলবার বিজেপি প্রার্থী ডঃ নির্মল কুমার সাহার সমর্থনে আসেন আদিত্যনাথ। আর সেখানেই মমতাকে নিয়ে বিস্ফোরক আ...
লোকসভা ভোটের প্রচারে এসে মমতাকে তীরে বিধলেন বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ। মঙ্গলবার বিজেপি প্রার্থী ডঃ নির্মল কুমার সাহার সমর্থনে আসেন আদিত্যনাথ। আর সেখানেই মমতাকে নিয়ে বিস্ফোরক আদিত্যনাথ।
\r\n
প্রচারের মঞ্চ থেকে তিনি বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, \'যদি সোনার বাংলা চান। তাহলে মোদীজিকে জেতান। বিজেপি-কে জেতান। বিজেপি-ই সুরক্ষা দেবে আপনাদের।\'
এর পরেই রাম নবমীর প্রসঙ্গ টেনে বলেন, আমরা উঠি-বসি-ঘুমাই রাম নাম করে। মঙ্গল কাজ করার আগে রামপাঠ করি। শেষকৃত্যের সময়ও রাম নাম পাঠ হয়। আবার বাংলার মতো বড় করে দুর্গাপুজোও হয়। বড়-বড় প্যান্ডেল হয়। কোনওদিন রাম নবমীতে উত্তর প্রদেশে অশান্তি হয় না। বাংলায় কেন অশান্তি হয়? সরকার উত্তর দিক? অভিযুক্তদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না? এটা যদি উত্তর প্রদেশে হত উল্টো করে ঝুলিয়ে আমি ঠিক করে দিতাম। ওদের সাত প্রজন্ম ভুলে যেত। আর অশান্তি করত না।