বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া প্রথম দফার ভোট মোটের উপর ভালোই হয়েছে। এবার বাকি দ্বিতীয় দফার। আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। মোট ১৪২টি বিধানসভা কেন্দ্রে হবে ভোটের লড়াই। তবে এই দফায় যেকোন রকম অ...
বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া প্রথম দফার ভোট মোটের উপর ভালোই হয়েছে। এবার বাকি দ্বিতীয় দফার। আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। মোট ১৪২টি বিধানসভা কেন্দ্রে হবে ভোটের লড়াই। তবে এই দফায় যেকোন রকম অশান্তি রুখতে বাড়তি তৎপর হয়েছে কমিশন। সূত্রের খবর, দ্বিতীয় দফা নির্বিঘ্নে মেটাতে মোট ২ হাজার ২৩১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে জেলায় জেলায়। পাশাপাশি ভোট পরিচালনার কাজ দেখভালে নিযুক্ত করা হবে ১৪২ জন জেনারেল অবজার্ভার। থাকবে ৯৪ জন পুলিস পর্যবেক্ষকও।
কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী?
বারাসাত পুলিস জেলায়-১১২ কোম্পানি
বনগাঁ পুলিস জেলায়-৬২ কোম্পানি
বসিরহাট পুলিস জেলায়-১২৩ কোম্পানি
বিধাননগর পুলিস কমিশনারেট-৫০ কোম্পানি
বারাকপুর পুলিস কমিশনারেট-১৬০ কোম্পানি
সুন্দরবন পুলিস জেলায়-১১৩ কোম্পানি
বারুইপুর পুলিস জেলায়-১৬১ কোম্পানি
ডায়মন্ড হারবার পুলিস জেলায়-১৩৫ কোম্পানি
হাওড়া গ্রামীণে-১৪৭ কোম্পানি
হাওড়া পুলিস কমিশনারেটে-১১০ কোম্পানি
কৃষ্ণনগর পুলিস জেলায়-১৫৮ কোম্পানি
রানাঘাট পুলিস জেলায়-১২৭ কোম্পানি
চন্দননগর পুলিস কমিশনারেটে-৮৩ কোম্পানি
হুগলী গ্রামীণে-২৩৪ কোম্পানি
পূর্ব বর্ধমানে ২৬০-কোম্পানি
আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটে-১৩ কোম্পানি
কলকাতা পুলিসের অধীনে-২৭৩ কোম্পানি
বলে রাখা ভালো, এবারের ভোট অবাধ ও শান্তিপূর্ণ করাই বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের। প্রথম দফার ভোটে দু-এক জায়গা অশান্তি হলেও কোথাও তেমন বড়সড় হিংসার খবর পাওয়া যায়নি। এমতাবস্থায় শাসক-বিরোধী সকলেই কমিশনকে 'দরাজ' সার্টিফিকেট দিয়েছে। একাধিকবার কমিশনের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এমতাবস্থায় দ্বিতীয় দফার ভোটেও অশান্তি ও হিংসা সরিয়ে নিরাপত্তা জোরদার করতে প্রস্তুতে নিয়েছে কমিশন।