রয়েছে পুলিস। কিন্তু থোড়াই কেয়ার। পুলিসের সামনেই মার বিজেপি নেতা কর্মীদের। ভোট পূর্ব হিংসায় উত্তপ্ত আসানসোল। বিজেপির পতাকা খুলে ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গোটা ঘটনায় পুলিসি ন...
রয়েছে পুলিস। কিন্তু থোড়াই কেয়ার। পুলিসের সামনেই মার বিজেপি নেতা কর্মীদের। ভোট পূর্ব হিংসায় উত্তপ্ত আসানসোল। বিজেপির পতাকা খুলে ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গোটা ঘটনায় পুলিসি নিস্ক্রিয়তার অভিযোগ। রবিবার রাতে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নতুন এগারা গ্রামে মধ্য রাতে বিজেপির টাঙানো পতাকা ছিঁড়ে দেয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বিবেক মণ্ডল, বিমান মণ্ডল ও তাদের অনুগামীরা। প্রতিবাদ করলে বিজেপির নেতা, কর্মীদের বেধড়ক মারধর করা হয়। পুরো ঘটনার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচই করেনি সিএন। হামলা চালিয়ে ভোটে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল, অভিযোগ বিজেপির।
মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তার মধ্যেও নির্বাচনি হিংসার পরিবেশ। নির্বাচনের আগেই যদি এই অবস্থা হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে কী হবে ভেবেই শিউরে উঠতে হচ্ছে।