প্রচারে বেরিয়ে টাকা বিলি! বির্তকের মুখে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই। বেনাচিতিতে প্রচারে গিয়ে হাতে টাকা গুঁজতে দেখা গেল তাঁকে! টাকা বিলির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যাকে ঘিরে তোল...
প্রচারে বেরিয়ে টাকা বিলি! বির্তকের মুখে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘোড়ুই। বেনাচিতিতে প্রচারে গিয়ে হাতে টাকা গুঁজতে দেখা গেল তাঁকে! টাকা বিলির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যাকে ঘিরে তোলপাড় দুর্গাপুরে। এরই মধ্যে জেলা সিপিআইএমের নেতা সিদ্ধার্থ বোস নিজের ফেসবুক প্রোফাইলে এই ভিডিও আপলোড করে ভোট বাজারে তুমুল শোরগোল ফেলেছে।
উনি কখনও জলের বালতি বইছেন, কখনও টাকা দিচ্ছেন, হারের ভয়েই এটা করছেন। বিজেপি প্রার্থীকে কটাক্ষ জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ তোলেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত।
যদিও এই অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতা। 'টাকা বিলি, ভয় দেখানো ওসব তৃণমূলের সংস্কৃতি, আমার বা বিজেপির নয়। পাল্টা প্রতিক্রিয়ায় জানান দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুই।
উল্লেখ্য, প্রচারে বেরিয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়ুইয়ের টাকা বিলির ভাইরাল ভিডিওকে ঘিরে রাজনীতির পারদ চড়ছে শিল্পাঞ্চল দুর্গাপুরে।