প্রথম দফার ভোট থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় দফায় আরও বেশি কঠোর নির্বাচন কমিশন। এই দফা শান্তিপূর্ণ আর হিংসামুক্ত করাই চ্যালেঞ্জ। কারণ, দ্বিতীয় দফায় যে ১৪২টি আসনে ভোট হবে, সেগুলো সবই কমিশের নজরে 'স্পর্শকাতর...
প্রথম দফার ভোট থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় দফায় আরও বেশি কঠোর নির্বাচন কমিশন। এই দফা শান্তিপূর্ণ আর হিংসামুক্ত করাই চ্যালেঞ্জ। কারণ, দ্বিতীয় দফায় যে ১৪২টি আসনে ভোট হবে, সেগুলো সবই কমিশের নজরে 'স্পর্শকাতর'। এমতাবস্থায় ভয়মুক্ত ভোটদান নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনীর তরফে প্রকাশ করা হল তিনটি হেল্পলাইন নম্বর। যেখানে যেকোন সময় ফোন করে সাহায্য চাইতে পারবেন ভোটাররা।
প্রথম দফায় চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও একাধিক বিক্ষিপ্ত ঘটনা নজরে এসেছিল। মারধর করা হয়েছিল বিজেপির বুথ এজেন্ট ও প্রার্থীকে। এছাড়াও কুমারগঞ্জ, খয়রাশোল, রেজিনগর, ডোমকল, শীতলকুচিতে বেশ কিছু টুকরো অশান্তির ছবি ধরা পড়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়। এই অবস্থায় দ্বিতীয় দফায় ভোটারদের স্বার্থে অতি তৎপর হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ওয়েস্টবেঙ্গল সেক্টর ও রাজ্য ফোর্স কো-অর্ডিনেটর সিআরপিএফের আইজির তরফে তিনটি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। বুধবার ভোটের দিন যেকোন সমস্যা হলে, বা অভিযোগ থাকলে এই নম্বরগুলিতে যোগাযোগ করে তা জানান যাবে। নম্বর গুলো হল- ৮৪২০২৭২১০১, ৮৪২০২৭২৩৪৩ ও ল্যান্ড লাইন নম্বরটি হল- ০৩৩২৩৬৭১১১৭।
জানা যাচ্ছে, এই নম্বরে কোনও অভিযোগ জানান হলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আগামীকাল সারাদিন যেকোন সময়ে এই নম্বরে সরাসরি ফোন করে নিজেদের সমস্যা জানাতে পারবেন ভোটাররা। এরপর প্রয়োজন অনুযায়ী, নিকটবর্তী বাহিনী মোতায়েন করা হবে ঘটনাস্থলে। এক কথায় এটা স্পষ্ট যে, দ্বিতীয় দফায় হিংসা ও কুকর্ম রুখতেই সবদিকে থেকে নজরদারি চূড়ান্ত করা হয়েছে। ফলে দ্বিতীয় দফার ভোট শতাংশ প্রথম দফাকে চাপিয়ে যাবে কিনা, তা নিয়ে ক্রমেই বাড়ছে উত্তেজনা।