রাতের অন্ধকারে বাড়ি ফেরার সময় বিজেপির যুবনেতাকে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ব্যাক্তিগত কোনো ঝামেলার কারণে এমন অশান্তির সৃষ্টি হতে পারে বলে মত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতির, সুবল রানা আরও...
রাতের অন্ধকারে বাড়ি ফেরার সময় বিজেপির যুবনেতাকে মারধর করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ব্যাক্তিগত কোনো ঝামেলার কারণে এমন অশান্তির সৃষ্টি হতে পারে বলে মত এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতির, সুবল রানা আরও বলেন... তাদের দলের ওপর হওয়া এই অভিযোগ সমপূর্ণভাবে ভিত্তিহীন, এই অশান্তিতে রাজনীতির রঙ চাপানো হচ্ছে তার দাবি।

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের শ্যামচক এলাকার ঘটনায় চাঞ্চল্য। এলাকায় এক বিজেপির যুব নেতা নাম দিব্যেন্দু রায়ের অভিযোগ রাত্রী ১ টা নাগাদ ডেবরা থেকে বাড়ি ফেরার সময় শ্যামচকে কয়েক তৃণমূল কংগ্রেসের দুস্কৃতি তার ওপর চড়াও হয়। লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেয় বলেও অভিযোগ। পরে স্থানীয়রা তাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে দিব্যেন্দু ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
অপরদিকে এই বিষয়ে ৬ নং জলিমান্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল রানা জানান ওই ছেলেটির স্বভাব ভালো নয়, রাস্তায় আসার পথে কারুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিল। এটা ব্যাক্তিগত ব্যাপার, এখানে কোনও রাজনীতি নেই,অভিযোগ ভিত্তিহীন। রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে। আমাদের দল বা দলের কেউ এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো পুলিসি অভিযোগ করেনি দিব্যেন্দু।

দিব্যেন্দু রায়, বিজেপির যুব নেতা বলেন, যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শ্যামসুন্দরী রেলগেটের সামনে তৃণমূলের পার্টি অফিসের কাছে তৃণমূলের কিছু দুষ্কৃতিরা তার ওপর হামলা চালায়। তাকে অশ্লীল ভাষায় গালাগালি করে... পরিবার নিয়ে ব্যাক্তিগতভাবে আক্রমণ করে এবং পরে তাকে তৃণমূলের কর্মীরা মেরে মাথা ফাটিয়ে দেয়। তিনি BJP করেন বলে তার সঙ্গে এ হেন কাজ করা হয়েছে বলে তিনি অনুমান করছেন। তিনি বলছেন, তিনি অনেক আগে থেকেই তৃণমূলের টার্গেটে আছে, মিথ্যা মামলায় কেসও ঝুলছে... তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে বলে তার দাবি।