গরম বাড়তেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্ট...
গরম বাড়তেই ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একইসঙ্গে উত্তরবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভবনা। ফলে গরম থেকে কিছুটা রেহাই মিলবে দক্ষিণের জেলা গুলোয়।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। কিছু কিছু জায়গায় আদ্রতা জনিত অস্বস্তি অনুভূত হবে। তবে রবিবার থেকে এই ছবি কিছুটা বদলাবে। ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবার থেকে কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলোতেও এই সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে সর্বত্র।
অন্যদিকে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরের সব জেলাতেই রবিবার থেকে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। মূলত বঙ্গোপসাগর থেকে ফের জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করায় আবহাওয়ার এই পরিবর্তন হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।