শতায়ু বৃদ্ধার ভোট, যা নিয়ে উৎসাহিত তাঁর পরিবার পরিজনরা। খড়গপুর বিধানসভা এলাকার ছেড়ুয়া গ্রাম পঞ্চায়েতের খাটপাড়া এলাকার বাসিন্দা নেজিমা বিবি। যার বয়স সঠিকভাবে কত তার বাড়ির কেউ জানেন না। তবে বাড...
শতায়ু বৃদ্ধার ভোট, যা নিয়ে উৎসাহিত তাঁর পরিবার পরিজনরা। খড়গপুর বিধানসভা এলাকার ছেড়ুয়া গ্রাম পঞ্চায়েতের খাটপাড়া এলাকার বাসিন্দা নেজিমা বিবি। যার বয়স সঠিকভাবে কত তার বাড়ির কেউ জানেন না। তবে বাড়ির লোকজনের দাবি, তাঁর বয়স প্রায় ১২০।
যদিও আধার কার্ডের তথ্য বলছে বয়স ১০০। ১৯২৬ সালে তাঁর জন্ম। এখনো দিব্যি হেঁটে ঘুরে বেড়াচ্ছেন নেজিমা বিবি। বাড়ির লোকের বক্তব্য, তিনি আজও নিজের কাজ নিজে করেন পাশাপাশি বাড়ির কাজও সারেন। কোনও ওষুধপত্র ছাড়াই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন শতায়ু বৃদ্ধা। প্রতিবার তিনি বুথে গিয়েই ভোট দেন। এবারেও তার অন্যথা হবে না বলে দাবি পরিবার এবং তাঁর নিজেরও। তিনি নিজেও চান বুথে গিয়ে ভোট দিতে।
ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম ফিলাপ করে জমা দেওয়া হয়ে গিয়েছে ওই শতায়ু বৃদ্ধার। সামনে ভোট তাই এই বৃদ্ধার ভোট নিয়ে উৎসাহিত তাঁর পরিবার-পরিজনেরা। অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।