এসআইআর-এ অতিরিক্ত কাজের চাপ! অসুস্থ হয়ে রাজ্যে মৃত্যু আরও এক বিএলওর। জানা গিয়েছে, মৃতের নাম আবুল বরকত। পেশায় স্কুল শিক্ষক। যিনি সুজাপুর বিধানসভার বামূনগ্রাম ১৫৩ নম্বর বুথের বিএলও ছিলেন। আত্মীয়দে...
এসআইআর-এ অতিরিক্ত কাজের চাপ! অসুস্থ হয়ে রাজ্যে মৃত্যু আরও এক বিএলওর। জানা গিয়েছে, মৃতের নাম আবুল বরকত। পেশায় স্কুল শিক্ষক। যিনি সুজাপুর বিধানসভার বামূনগ্রাম ১৫৩ নম্বর বুথের বিএলও ছিলেন।
আত্মীয়দের অভিযোগ, ওই বুথে ৫৭৯ জনের নাম অ্যাডজুডিকেশন এসেছে। তাদের ডকুমেন্টস কিভাবে বিচারকদের বোঝাবেন সেই নিয়ে চাপে ছিলেন বিএলও। এমনকি তার অভিযোগ যাদের নাম বিচারাধীন রয়েছে তারা বাড়িতে এসেও হুমকি দিতেন। সারারাত বসে কাজ করতে হত তাকে। সেই কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। আর সেখান থেকে মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
শুক্রবার ভোরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সুবিমল। পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনায় নির্বাচন কমিশনকেই দুষছেন পরিবার।