বিবাহ বর্হিভূত সম্পর্কের অভিযোগে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার নোয়াপাড়া এলাকায়। জানা গিয়েছে, আক্...
বিবাহ বর্হিভূত সম্পর্কের অভিযোগে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার নোয়াপাড়া এলাকায়। জানা গিয়েছে, আক্রান্তের নাম মিঠুন দাম। বাড়ি রায়গঞ্জের বারদুয়ারিতে। তিনি পেশায় গাড়ি চালক। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিস আক্রান্ত ওই ব্যক্তি এবং এক মহিলাকে উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকার বাসিন্দা বাঞ্ছা সরকার। অভিযোগ, তাঁর স্ত্রীর সাথে দীর্ঘদিন থেকে পরকীয়ার সম্পর্কে ছিলেন মিঠুন দাম নামের ওই ব্যক্তি। এর আগেও তাঁদের দুজনের এই বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ঝামেলা হয়েছে। তাঁদের মেলামেশায় আপত্তি জানায় স্থানীয়রা।
জানা যায়, একটি ধর্মীয় প্রতিষ্ঠানে আসা-যাওয়া থেকেই ওই দুজনের সম্পর্কের সূত্রপাত। বাঞ্ছা সরকার জানিয়েছেন, বারংবার বারণ করা সত্ত্বেও শুক্রবার রাতে তাঁরা দুজন দেখা করেন। তখনই তাঁদের ধরা হয়। প্রায় বছর দেড়েক হল তাঁর স্ত্রীর সাথে মিঠুন দামের বিবাহ বর্হিভূত সম্পর্ক রয়েছে। মিঠুনের স্ত্রী রয়েছেন। তারপরও এই ঘটনা। এই ঘটনার জেরে রীতিমত ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ। তাদের বক্তব্য মিঠুন এবং ওই মহিলার জন্য এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। তারা বিষয়টি কোনোভাবেই মেনে নেবেন না।