এসআইআর আবহে সরগরম গোটা রাজ্য-রাজনীতি। বৈধ ভোটারের প্রতিবাদে ধরনায় গত চারদিন ধরে ধরনা বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে কখনও কমিশন আবার কখন কেন্দ্রীয় সরকার তোপ দাগছেন তৃণমূল নেত্রী।...
এসআইআর আবহে সরগরম গোটা রাজ্য-রাজনীতি। বৈধ ভোটারের প্রতিবাদে ধরনায় গত চারদিন ধরে ধরনা বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে কখনও কমিশন আবার কখন কেন্দ্রীয় সরকার তোপ দাগছেন তৃণমূল নেত্রী। এবার মঞ্চ থেকে মানবিক আবেদন জানালেন অভিষেক।
ধরনামঞ্চ থেকে অভিষেক বললেন, ‘আমি দিদিকে অনুরোধ করব চারদিন হয়েছে। আপনি মানুষের স্বার্থে রাস্তায় থাকতে চান। কিন্তু বাংলার ১০ কোটি মানুষের স্বার্থে আপনার সুস্থ থাকা অত্যন্ত জরুরি। ঝড়-জল-বৃষ্টির মধ্যে আপনি নিজের শরীরের উপর এই অত্যাচার আর করবেন না। তৃণমূলের ছাত্র-যুব তো রাস্তায় আছে। আমরা তো ময়দানে আছি। ১ লক্ষ বিএলএ-টু আছে। ৩৩০০ অঞ্চল সভাপতি আছে। ১ লক্ষ বুথ সভাপতি আছে। সাড়ে তিন হাজার ওয়ার্ড প্রেসিডেন্ট আছে। বুথে বুথে তৃণমূলের প্রহরী আছে। আমরা বুঝে নেব। আমরা শুধু ভোটের সময় রাজনীতি করতে আসি না।’
পাশাপাশি, কেন্দ্রকে নিশানা করে অভিষেক আরও বলেন, ‘দিল্লি থেকে একজন আমলা ফোন করেছিলেন। বলছেন, এদের ষড়যন্ত্র আরও বৃহৎ। গরিবের অ্যাকাউন্টে যে টাকা আছে, সেগুলো আত্মসাৎ করবে বিজেপি নেতারা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করবে কেন্দ্রীয় সরকার। পরবর্তী কালে যদি আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করতে গেলে বলবে কেওয়াইসি জমা করো, ভোটার কার্ড দাও। ভোটার কার্ড দিতে না পারলে মোদীবাবু অ্যাকাউন্ট ফ্রিজ় করে টাকাটা নিজেদের নামে নেবে। এটাই এঁদের ষড়যন্ত্র।’