বাংলাদেশের ভোটার। অথচ বাংলার জগদ্দল বিধানসভার ভোটার লিস্টে নাম। ২০১৯ সাল থেকে ভোট দিয়ে আসছে মামুদপুর পঞ্চায়েতের সুভাষ পল্লীর বাসিন্দা লিটন দাস ও তার পরিবার। ব্ল্যাকে বাংলাদেশ থেকে এদেশে এসেছে, অকপট স্...
বাংলাদেশের ভোটার। অথচ বাংলার জগদ্দল বিধানসভার ভোটার লিস্টে নাম। ২০১৯ সাল থেকে ভোট দিয়ে আসছে মামুদপুর পঞ্চায়েতের সুভাষ পল্লীর বাসিন্দা লিটন দাস ও তার পরিবার। ব্ল্যাকে বাংলাদেশ থেকে এদেশে এসেছে, অকপট স্বীকারোক্তি লিটনের।
জানা গিয়েছে, জগদ্দল বিধানসভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষ পল্লীর বাসিন্দা লিটন দাসের পরিবারে। লিটন দাসের সাফ জানান, ওই দেশে সম্পত্তি রয়েছে আবার এই দেশেও সম্পত্তি আছে। তাই দুই দেশের কাগজ পত্র ঠিক রাখতে হচ্ছে। তিনি আরও জানান, কোনো পাসপোর্ট আর ভিসা ছাড়াই ভারতে আসেন ঘুর পথেই।
অন্যদিকে, বাংলাদেশের খুলনা জেলার করেয়া এলাকার ভোটার লিস্টে পরিবারের নাম দেখাতেই চক্ষু চড়কগাছ লিটন দাসের। তবে ২০১৯ থেকেই বিধানসভা থেকে লোকসভা এবং পঞ্চায়েত ভোটও দিয়ে আসছেন। কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই লিটনের পরিবারের কারোর। আবার SIR ফর্ম ফিলআপ করেছে লিটনের পরিবার। তবে জগদ্দল বিধান সভার মামুদপুর গ্রাম পঞ্চায়েতের সুভাষ পল্লীর ৫০% বাসিন্দারাই বাংলাদেশি এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।