২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল। চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে নতুন ওসি করা হল বলাই বাগকে। বলাই বাগ আগে ভাঙড় পলেরহাট থানার অ্যাডিশনাল ওসি ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতার পুলিস কমিশনার ...
২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল। চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে নতুন ওসি করা হল বলাই বাগকে। বলাই বাগ আগে ভাঙড় পলেরহাট থানার অ্যাডিশনাল ওসি ছিলেন। নির্বাচন কমিশনের নির্দেশে কলকাতার পুলিস কমিশনার অজয় নন্দ এই নির্দেশ দেন। শনিবার ওসি গৌতম দাসের পরিবর্তে চামেলি মুখোপাধ্যায়কে ওসি করা হয়। চামেলির বিরুদ্ধেও একটি মামলা চলছে বলে সূত্রের খবর। তাই নিয়োগের ২৪ ঘণ্টার মধ্যে ফের তাকে সরিয়ে নিল কমিশন। এই বিষয়ে সুর চড়িয়েছেন শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা।
কালীঘাট থানার ওসি গৌতম দাস নিজের হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে দেখা যায়, থানার ভিতরে নিজের আসনে বসেই গৌতম দাস অত্যাধুনিক রাইফেল হাতে তাক করে রয়েছেন। যা নিয়ে অভিযোগ তুলেছিল তৃণমূল। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণও করে। তারপরই গৌতম দাসকে সাসপেন্ড করা হয়। সেখানে নতুন ওসি হিসাবে চামেলি মুখোপাধ্যায়কে আনা হয়। তবে তার বিরুদ্ধেও একটি মামলা চলছে বলে বিজেপির তরফে দাবি করা হয়। তাই তাকে সরানোর নির্দেশ দেয় কমিশন।
নির্বাচনের নির্ঘন্ট বাজার পর থেকেই একের পর এক ওসি বদল কালীঘাট থানায়। গত ২৯ মার্চ প্রথমবার বদলানো হয় কালীঘাট থানার ওসি। কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের উৎপল ঘোষকে এই পদে আনা হয়েছিল। সেই নিয়োগের এক মাসের মধ্যেই উৎপলকে সরিয়ে দেয় কমিশন। ২৫ এপ্রিল কালীঘাটের নতুন ওসি করা হয় গৌতম দাসকে। শনিবার বিতর্কিত পোস্টের জন্যও পদ যায় তার। তারপরও ফের ওসি বদল। গত ৩৬ দিনে চারবার ওসি বদল করা হল কালীঘাটে। ভোট গণনার আগে একের পর এক ওসি বদল কালীঘাটে।