১ জুন সপ্তম দফায় ভোট মথুরাপুর লোকসভায়। সময় যত এগোচ্ছে ততই ঝাঁঝ বাড়ছে প্রচারে। রৌদ্রের প্রখর তেজ ও গরমকে উপেক্ষা করে মঙ্গলবার প্রথমে বাইক মিছিল ও পরে টোটোয় রোড শো করেন মথুরাপুর লোকসভার বিজেপি প্রার্থী...
১ জুন সপ্তম দফায় ভোট মথুরাপুর লোকসভায়। সময় যত এগোচ্ছে ততই ঝাঁঝ বাড়ছে প্রচারে। রৌদ্রের প্রখর তেজ ও গরমকে উপেক্ষা করে মঙ্গলবার প্রথমে বাইক মিছিল ও পরে টোটোয় রোড শো করেন মথুরাপুর লোকসভার বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। এদিন সকালে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন অশোক পুরকাইত। রায়দিঘি বিধানসভার কুমড়াপাড়া পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে গিয়ে সারলেন জনসংযোগ।
কুমড়াপাড়া পঞ্চায়েতের পাশাপাশি নন্দকুমারপুর পঞ্চায়েতেও রোড শো করেন বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। ব্যস্ততার মাঝেই সিএনের মুখোমুখি হয়ে দুর্নীতি ইস্যুতে শাসকদলকে নিশানা বিজেপি প্রার্থীর। তিনি বলেন, মানুষ বিজেপিকে নিয়ে উৎসাহিত। \r\nলক্ষ্য ‘আবকি বার ৪০০ পার’। মঙ্গলবার বিকেলে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে কাকদ্বীপ বিধানসভার হরেন্দ্রনগর এলাকায় বিজয় সংকল্প সভায় যোগ দেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।