দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর এই আবহে ফের দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের নিশিন্দ্রা এলাকায় 'পথশ্রী' প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব স্থানীয়রা। অ...
দোরগোড়ায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। আর এই আবহে ফের দুর্নীতির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের নিশিন্দ্রা এলাকায় 'পথশ্রী' প্রকল্পের কাজে দুর্নীতির অভিযোগ তুলে সরব স্থানীয়রা। অন্যদিকে ঠিকাদার সংস্থার সাফাই, নতুন রাস্তার উপর দিয়ে ভারী যান চলাচলের জন্য রাস্তার মান খারাপ হচ্ছে।
ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফরাক্কার কেন্দারনাথ ব্রিজ থেকে নিশিন্দ্রা নৌকাঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা তৈরির কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। কোনরকম দায়সারা ভাবে কাজ করছে ঠিকাদার সংস্থা। বুধবার সকালে এই অভিযোগকে সামনেই রেখেছি সাময়িকভাবে রাস্তা তৈরির কাজ বন্ধ রাখেন এলাকার মানুষ।
তাঁদের বক্তব্য, বহুদিন ধরেই এই গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের দাবি জানানো হয়েছিল। অবশেষে পথশ্রী প্রকল্পের আওতায় সেই কাজ শুরু হয়। কিন্তু তারপরেও মাঝপথে তা বন্ধ ছিল বেশ কিছুদিন। পরে কাজ পুনরায় শুরু হতেই অনিয়মের অভিযোগ সামনে আসে। এই বিষয়ে গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার সংস্থা যথাযথ নিয়ম মেনে কাজ করছে না। যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে ঠিকাদার সংস্থার তরফে। তাদের সাফাই, রাস্তা তৈরির কাজ উন্নত মানের সামগ্রী দিয়েই করা হচ্ছে। কিন্তু নতুন রাস্তার উপর দিয়ে ভারী গাড়ি চলাচল করায় তা পুনরায় নষ্ট হচ্ছে।