ভোটার তালিকা থেকে নাম বাতিলের প্রতিবাদে মালদার ইংরেজবাজার বিধানসভার বানিয়া গ্রাম এলাকায় পথ অবরোধ। ঝাঁটা, লাঠি হাতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ এলাকাবাসীদের। তাদের দাবী, ইংরেজবাজার বিধানসভার ২৬ নং ...
ভোটার তালিকা থেকে নাম বাতিলের প্রতিবাদে মালদার ইংরেজবাজার বিধানসভার বানিয়া গ্রাম এলাকায় পথ অবরোধ। ঝাঁটা, লাঠি হাতে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ এলাকাবাসীদের। তাদের দাবী, ইংরেজবাজার বিধানসভার ২৬ নং বুথে ৬৬৭ জন ভোটার, তারমধ্যে ৩৯৭ জনের নাম বাদ। বিক্ষোভকারীদের অভিযোগ, বারবার SIR-এর লাইনে দাঁড়িয়েও তালিকা থেকে নাম বাদ। যতক্ষণ না ভোটার তালিকায় নাম উঠবে ততক্ষণ চলবে এই অবরোধ। পরবর্তীতে পুলিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।
SIR বাতিলের দাবিতে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর বাজারে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের উদ্যোগে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি। নির্বাচন কমিশনের অপরিকল্পিত SIR-এর মাধ্যমে গণতন্ত্রের হত্যার প্রতিবাদে ও বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করা হয়। তাদের দাবি, আগে স্বচ্ছ ভোটার তালিকা তৈরী করতে হবে, তারপর ভোট করতে হবে। যতদিন না এই সমস্যার সমাধান হবে ততদিন এই ধর্ণা মঞ্চ চলবে। পাশাপাশি আইনি সহায়তার আশ্বাস।
আবারও ভোটার তালিকা থেকে নাম বাদ গেল ফাঁসিদেওয়ার ৪ টি বুথে। বিচারাধীন অবস্থায় ছিল ২০১৫ জনের নাম। ফাঁসিদেওয়ার চটহাটের মুরিখাওয়া, বাঁধরঝুলি, জোড়পাকরি ও মিলনগর বুথে পঞ্চম সাপ্লিমেন্টারি লিষ্ট আসতেই ডিলিট ১৭০৯ জন ভোটারের নাম। এখন পর্যন্ত ৫৬জন ভোটারদের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। চক্রান্ত করে নাম বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এদিন চটহাট রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাদ পড়া ভোটাররা। ২০০২ লিস্টে নাম থাকার পরেও বিচারাধীন এবং ডিলিট করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয় ১৯৯০ সালে ভোট দিয়েও বাদ গিয়েছে একাধিক ভোটারদের নাম। নাম না উঠলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ভোটারদের।
নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের কথা বলেছিল। কিন্তু ভোটের আগেই রাজ্যে শান্তির দেখা নেই। ভোটার তালিকায় কী সবার নাম উঠবে? নাকি পরিস্থিতি আরো জটিল হবে? এখন নির্বাচন কমিশনের ভূমিকার দিকে নজর সকলের।