রাজ্য SIR লাগু হতেই পথে তৃণমূল। বুধবার তারকেশ্বর থানা রোড এলাকায় যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। ঘুরে দেখেন ভোট রক্ষা শিবির বা তৃণমূলের সহায়তা কেন্দ্র। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ ...
রাজ্য SIR লাগু হতেই পথে তৃণমূল। বুধবার তারকেশ্বর থানা রোড এলাকায় যান রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। ঘুরে দেখেন ভোট রক্ষা শিবির বা তৃণমূলের সহায়তা কেন্দ্র। উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালী বাগ, তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়, তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু, আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্য নেতৃত্বরা। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, 'একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেওয়া যাবে না। যদি হয় আমরা জীবন দিয়ে লড়াই করব'। নিশানায় নির্বাচন কমিশন ও বিজেপি সরকার।
তারকেশ্বর পুরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডুর কথায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই সব কাজ হবে। বলা বাহুল্য, সেকেন্ড-ইন-কামান্ড অভিষেক বন্দ্যেপাধ্যায়ের নির্দেশ মেনে জেলার প্রতিটি অঞ্চল এবং পুরসভা এলাকায় খোলা হয়েছে সহায়তাকেন্দ্র। এনুমারেশন ফর্ম ফিলাপে যাতে কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয় সাধারণ মানুষকে তা দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতই কাজ করে চলেছেন নেতা মন্ত্রীরা।