নাহ্। সু্প্রিম-সুরাহা পেল না বাংলার শাসক দল তথা শাসক শিবির। বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল ও শ্যাম দিওয়ানকে নিরাশ করল প্রধান বিচারপতির এজলাস।বছরের গোড়ায় নজিরবিহীনভাবে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল কর...
নাহ্। সু্প্রিম-সুরাহা পেল না বাংলার শাসক দল তথা শাসক শিবির। বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল ও শ্যাম দিওয়ানকে নিরাশ করল প্রধান বিচারপতির এজলাস।
বছরের গোড়ায় নজিরবিহীনভাবে প্রধান বিচারপতির এজলাসে সওয়াল করে যে-জয় ছিনিয়ে এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শেষ অবধি তার ধারাবাহিকতা বজায় রাখা গেল না। এবং, বাংলায় প্রথম দফার ভোট যখন ঘাড়ে নিশ্বাস ফেলছে, তখন ট্রাইবুনালের কাজ ১৫ এপ্রিলের মধ্যে দ্রুত শেষ করার জন্য আইনজীবী শ্যাম দিওয়ানের অনেক আবেদন নিবেদন সত্ত্বেও বিচারপতি জয়মাল্য বাগচী তা খারিজ করে স্পষ্টই জানিয়ে দিলেন, এত তাড়াহুড়ো করলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল যখন অন্তবর্তীকালীন সুরাহা চাইলেন, তখন তাঁকে নিরাশ করে প্রধান বিচারপতি সূর্য কান্ত বললেন, কীভাবে কাজ করবে ট্রাইবুনাল তা ঠিক করবে প্রাক্তন বিচারপতিদের নিয়ে গঠিত ৩ সদস্যের একটি কমিটি এবং সেই কমিটি তৈরির জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করছেন তিনি।
তাহলে রাজ্যের শাসকশিবিরের হাতে রইল কী? ট্রাইবুনালের কাজে হস্তক্ষেপ নয়, কপিল সিব্বাল ও শ্যাম দিওয়ানকে নিরাশ করে জানিয়ে দিল প্রধান বিচারপতির বেঞ্চ। এবং, এই মামলার পরবর্তী শুনানি হবে ১৩ এপ্রিল।