নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ভারতে প্রবেশ করছে বর্ষা। মৌসম ভবন সূত্রে খবর, আগামী ২৬ মে, কেরল উপকূলের কাছে পৌঁছতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। পরে যা ধীরে ধীরে প্রবেশ করবে বঙ্গে। এই অবস্থায় দক্ষিণ...
নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগেই ভারতে প্রবেশ করছে বর্ষা। মৌসম ভবন সূত্রে খবর, আগামী ২৬ মে, কেরল উপকূলের কাছে পৌঁছতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। পরে যা ধীরে ধীরে প্রবেশ করবে বঙ্গে। এই অবস্থায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করায় সক্রিয় হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পরিমান বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আগামী রবিবার থেকে বৃহঃস্পতিবার পর্যন্ত চলবে এই ঝড়-বৃষ্টি। তবে গরমজনিত অস্বস্তি এখনই কমবে না।
অন্যদিকে উত্তরের প্রায় সমস্ত জেলায় বাড়বে বৃষ্টির পরিমান। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।