সংসদে মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ না-হওয়ায় শনিবার রাত রাড়ে ৮ টায় জাতির উদ্দেশে যে-ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী, তা 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।প্রধানমন্ত্রীর তাঁ...
সংসদে মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ না-হওয়ায় শনিবার রাত রাড়ে ৮ টায় জাতির উদ্দেশে যে-ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী, তা 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রীর তাঁর ভাষণে কংগ্রেস-সহ বিরোধীদের কার্যত মহিলা-বিরোধী বলে অভিহিত করেন। তাঁর নিশানায় ছিল তৃণমূলও। রবিবার বাঁকুড়ার বড়জোড়ায় এক জনসভা থেকে মহিলা বিল নিয়ে তৃণমূলকে তোপ দেগে মোদী বলেন, "তৃণমূল চায় না মহিলারা আরও বেশি করে সাংসদ-বিধায়ক হোক। মা সারদার মাটি এই বাঁকুড়া। মহিলারা এসেছেন আমার সভায়। আমরা মহিলা সশক্তিকরণ, মহিলা সুরক্ষা নিয়ে তৃণমূল বাংলার বোনেদের আবারও ধোকা দিল। ৩৫ শতাংশ সংরক্ষণের পক্ষে ভোট দিল না তৃণমূল। অথচ, এরাই অনুপ্রবেশকারীদের জন্য সব নিয়ম ভেঙে, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিতে চায়। টিএমসি কো বড়ি সাজা দেনা হ্যায়"।
মমতার পোস্ট
আমি এটা স্পষ্টভাবে বলতে চাই যে, তৃণমূল কংগ্রেস সবসময় মহিলাদের সর্বাপেক্ষা রাজনৈতিক প্রতিনিধিত্বের পক্ষে থেকেছে। সংসদ এবং রাজ্য বিধানসভা উভয় ক্ষেত্রেই আমাদের দলের নির্বাচিত মহিলা প্রতিনিধিদের অনুপাত সর্বোচ্চ। লোকসভায় আমাদের নির্বাচিত সদস্যদের মধ্যে ৩৭.৯% মহিলা। রাজ্যসভায় আমরা ৪৬% মহিলা সদস্যকে মনোনীত করেছি। মহিলা সংরক্ষণেক বিরোধিতা করার প্রশ্নই ওঠে না।
মমতার দাবি
শনিবার দিনভর একের-পর-এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, মহিলা সংরক্ষণ বিলের নেপথ্যে রয়েছে দেশজুড়ে আসন পুনর্বিন্যাস। উলুবেড়িয়া থেকে শুরু করে বারুইপুর, ভাঙড়, যেখানেই জনসভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই সোচ্চার হয়েছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে।
কী বলেছেন মমতা?
"মোদী সাহেবের পতন শুরু হয়েছে কাল দিল্লি থেকে। এটা মহিলা (সংরক্ষণ) বিল নয়। মহিলা (সংরক্ষণ) বিলের জন্য আমি '৯৮ সাল থেকে লড়ছি। গতি মিডিয়াকে দিয়ে মিথ্যা কথা বলানো হচ্ছে। ওই বিলের মধ্যে ছিল দেশকে ভাগ করার কথা। বাংলা-সহ সব রাজ্যকে ভাগ করা। ৫৪১ টা কেন্দ্রে উনি (মোদী) জিততে পারবেন না। তাই, ৮৫০ টা কেন্দ্র করার জন্য এটা ছিল পেছনের গেম। মেঘের পেছনে মেঘের আড়াল। তাই কালকে আমি, নির্বচন থাকা সত্ত্বেও আমার ২১ জন সাংসদকে পাঠিয়েছিলাম। তার কারণ, দেশভাগ করতে আমরা দেবো না। এবং বঙ্গভাগ করতে আমরা দেবো না। রাজ্যভাগ করতে আমরা দেবো না। মোদী সরকার কাল হেরে গেছে। মহিলা (সংরক্ষণ) দেখাচ্ছেন আমায়? '৯৮ সাল থেকে লড়ছি। পঞ্চায়েতে আমরা ৫০ শতাংশ সংরক্ষণ করেছি (মহিলাদের)। ৫০ শতাংশ দিয়েছি পৌরসভাতে। আর আমাদের লোকসভায়, আমাদের নির্বাচিত সদস্যদের ৩৭ শতাংশ (মহিলা)। আর রাজ্যসভায়, যেখানে দল মনোনয়ন করে, ৪৬ শতাংশ মহিলা। মোদীজি, আপনাদের কানমলা খাওয়া উচিত। আপনারা মেয়েদের সমর্থন করেন না। মহিলা বিল আলাদা করে অনেকদিন ধরে পড়ে আছে। আলাদা করে করবেন। মহিলা বিলের সঙ্গে ডিলিমিটেশন (আসন পুনর্বিন্যাস) কেন"? এরপর মমতার সংযোজন, "ডিলিমিটেশন করে এনআরসি করত (বিজেপি সরকার)। এনআরসি করে সবাইকে ডিটেশন ক্যাম্পে পাঠাতো"।