সকাল মেঘাচ্ছন্ন মহানগরের আকাশ। সেই সঙ্গে রয়েছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তার মধ্য়ে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। আগামী সোমবার পঞ্চম দফায় লোকসভা নির্বাচনের দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্...
সকাল মেঘাচ্ছন্ন মহানগরের আকাশ। সেই সঙ্গে রয়েছে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। তার মধ্য়ে স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। আগামী সোমবার পঞ্চম দফায় লোকসভা নির্বাচনের দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। পাশাপাশি ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। কালবৈখাশীর পরিস্থিতিও হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরীর সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপের প্রভাব পড়তে পারে দক্ষিণবঙ্গে। যার জেরে আগামী সোমবার বজ্রবৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে। অন্য়দিকে গত শনিবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। শনিবারের তুলনায় রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এমনটাই জানিয়েছে হওয়া অফিস।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ, দিনভর মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তি বজায় থাকবে।