আবারও প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গোবিন্দপুর ৮৫ নম্বর বুথের বাসিন্দা সঞ্চয় দাস। ...
আবারও প্রতিবেশীকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত কাকদ্বীপ ব্লকের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গোবিন্দপুর ৮৫ নম্বর বুথের বাসিন্দা সঞ্চয় দাস।
জানা গিয়েছে, সঞ্চয় দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ২০ নম্বর আসন থেকে তৃণমূলের জয়ী সদস্য। ৮৪ নম্বর বুথ পূর্ব গোবিন্দপুরের বাসিন্দা জনৈক বাসুদেব দাস কাকদ্বীপ বিডিওর কাছে জেলা পরিষদ সদস্য সঞ্চয় দাসের বিরুদ্ধে। বলেন, তাঁকে বাবা বানিয়ে ২০০২ সালে ভোটার তালিকায় নাম তোলা হয়েছে বলে অভিযোগ।
বাসুদেব দাসের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল জেলা পরিষদ সদস্য। তাঁর দাবি, তিনি বাংলাদেশ থেকে অনেক ছোট বয়সে চলে আসেন। তাঁরও বাবার নাম বাসুদেব দাস। তবে তিনি বাংলাদেশে মারা গিয়েছেন। তিনি রেশনকার্ড ও স্থায়ী বাসিন্দার শংসাপত্র দিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। বিরোধীরা এই বিষয়টি নিয়ে চক্রান্ত করছে।