আগামীকাল অর্থাৎ ৮ই মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, দুপুর ১টার সময় সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ...
আগামীকাল অর্থাৎ ৮ই মে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, দুপুর ১টার সময় সাংবাদিক বৈঠকের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা দুপুর ৩টে থেকে ওয়েবসাইটে নিজেদের ফল দেখতে পাবেন।
চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা চলে ১৬ই ফেব্রুয়ারি থেকে ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত।এবছর পর্যাপ্ত সময়ের ৯০দিন আগেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৮লক্ষ।এর মধ্যে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করায় ৪১জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয় সংসদের তরফে।
নির্দিষ্ট ওয়েবসাইটগুলিতে দেখা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল।চলুন দেখে নেওয়া যাক ওয়েবসাইটগুলি কী কী-
wbresults.nic.in
www.results.shiksha
www.indiaresults.com
www.fastresult.in
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ডিস্ট্রিবিউশন হবে সংসদের ৫৫টি ক্যাম্প এবং রিজিওনাল অফিস থেকে।পাশাপাশি,উচ্চমাধ্যমিকের রেজাল্ট ১০ই মে ক্যাম্প অফিস এবং রিজিওনাল অফিস থেকে মিলবে সকাল ১০টার সময়।২০২৫-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ৩রা মার্চ থেকে ১৮ই মার্চ পর্যন্ত।আগামী বছর পরীক্ষা শুরু সকাল ১০টা থেকে।মোটের উপর ৮ই মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে উদ্বিগ্ন পরীক্ষার্থীরা।