জীবনতলায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। বছর বারো নাবালিকাকে খাবারের প্রলোভন দিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম...
জীবনতলায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। বছর বারো নাবালিকাকে খাবারের প্রলোভন দিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম কওশাদ। পেশায় ইঞ্জিন ভ্যান চালক।
সূত্রের খবর, ওই নাবালিকার পরিবারের বাড়ির লোকজন কাজের সূত্রের কলকাতায় প্রতিনিয়ত যাতায়াত করতেন। সেই সুযোগে অভিযুক্ত কওশাদ ওই নাবালিকার বাড়িতে ঢুকত। এর আগেও একাধিকবার কুকর্ম করেছে বলে অভিযোগ। শনিবার ফের ওই নাবালিকাকে কওশাদ যৌন নির্যাতন করে বলে অভিযোগ। পরে বাড়ির লোকজন আসলে তা দেখতে পায়। স্থানীয় লোকজন খবর পেয়ে ওই যুবককে ধরে ফেলে। উত্তেজিত জনতা রোষের মুখে পড়ে অভিযুক্ত ওই যুবক। পরে একটি দোকানে আটকে রেখে পুলিসকে খবর দেয়।
এরপর ঘটনাস্থলে আসে ক্যানিং মহকুমা পুলিস আধিকারিক রামকুমার মন্ডল। ওই যুবককে গ্রেফতার করে পুলিস। নির্যাতিতা নাবালিকা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ওই নাবালিকার পরিবারের দাবি, দোষীর যেন চরমতম শাস্তি হয়।