দিনে দুপুরে ভরা স্টেশনে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে মহেশতলা সন্তোষপুর স্টেশনে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম এমডি আজাদ (২৮)। ঘটনাস্থলে জিআরপি...
দিনে দুপুরে ভরা স্টেশনে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে মহেশতলা সন্তোষপুর স্টেশনে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম এমডি আজাদ (২৮)। ঘটনাস্থলে জিআরপি পুলিস এসে ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
জানা গিয়েছে, এদিন দুপুরে এমডি আজাদ নামে ওই যুবক সন্তোষপুর স্টেশনে টিকিট কাউন্টারের কাছে শুয়ে ছিলেন। সেই সময় এক যুবক তাঁর উপর চড়াও হয়। তারপরেই লাঠি দিয়ে তাঁকে মাথায় মেরে আঘাত করে অভিযুক্ত ওই যুবক। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে এমডি আজাদ। এরপর জিআরপি পুলিস এসে ওই যুবককে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সন্তোষপুর স্টেশন চত্বরে। অভিযুক্তকে খোঁজার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি পুলিস।