Calcutta Television Network

থিয়েটার কি শুধুই বিনোদন, নাকি বাঙালির আবেগ ?

থিয়েটার কি শুধুই বিনোদন, নাকি বাঙালির আবেগ ?

26 January 2026 , 03:26:40 pm


থিয়েটার শুধু বিনোদনের মাধ্যম নয় - বাঙালি জীবনে এটি আবেগ,প্রতিবাদ,স্বপ্ন আর আত্মপরিচয়ের এক গভীর প্রকাশ | গ্রামবাংলার যাত্রাপালা থেকে শুরু করে শহরের আধুনিক মঞ্চ নাটক -থিয়েটার বাঙালির সংস্কৃতির হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছে |


বাঙালি জাতির আবেগপ্রবণতা,মানবিকতা ও সমাজসচেতনতা থিয়েটারের মাধ্যমে বারবার প্রকাশ পেয়েছে |দীনবন্ধু মিত্রের নীলদর্পণ, যেমন ব্রিটিশ শাসনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল, তেমনি শম্ভু মিত্র, উৎপল দত্ত, বাদল সরকার এর নাটক বাঙালির চিন্তা- চেতনাকে নতুন পথে চালিত করেছে |মঞ্চের আলোয় উঠেএসেছে প্রেম ,বিদ্রোহ ,দুঃখ ,হাসি এক কথায় মানুষের জীবনের সব রং |

বাঙালি দর্শক নাটক দেখে শুধু গল্প উপভোগই করেননা,বরং চরিত্রের সঙ্গে আবেগে জড়িয়ে পরে |সংলাপের গভীরতা,আবহসংগীতের মাধুর্য আর অভিনয়ের সংবেদনশীলতা দর্শকের মনে দীর্ঘদিন দাগ কেটে যায় |থিয়েটার তাই বাঙালির কাছে এক ধরণের আত্মকথা, যেখানে সমাজের সুখ- দুঃখ, আসা-নিরাশা জীবন্ত হয়ে ওঠে |

আজও কলেজ স্ট্রিটের ছোট থিয়েটার হল থেকে শুরু করে পাড়ার মঞ্চে অভিনীত নাটক পর্যন্ত থিয়েটার,বাঙালির আবেগের ভাষা হয়ে বেঁচে আছে| বর্তমানের এই ডিজিটাল যুগেও এই মঞ্চ শিল্পের প্রতি ভালোবাসা কমেনি কারণ থিয়েটার বাঙালির কাছে কেবল শিল্প নয় -এটি অনুভবের,ভাবার এবং বদলেযাওয়ার এক শক্তিশালী মাধ্যম |আবার কোথাও এটি শিক্ষা ,সচেতনতা ,ও মানবিক বোধ জাগ্রত করার এক শক্তিশালী মাধ্যম যা বাঙালির আবেগের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে |

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN