Calcutta Television Network

দাম্পত্য সুখ নেই? কোন গ্রহ দায়ী?

দাম্পত্য সুখ নেই? কোন গ্রহ দায়ী?
18 September 2026 04:23:09 pm

আমরা সকলেই স্বপ্ন দেখতে ভালবাসি। লেখাপড়া শিখে চাকরি পেয়ে একটা সুন্দর বাড়ি বানানোর স্বপ্ন দেখি। তারপর পছন্দের রাজকন্যাকে বিয়ে করার স্বপ্ন দেখি। বিয়ের পর কিছুদিন যেতে না যেথেই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। জীবন থেকে হারিয়ে যায় দাম্পত্য সুখ। মতের অমিলে রোজ স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে। এর জন্য কাকে দায়ী করবেন? আজ জানাব সেই তথ্য।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, দাম্পত্য সুখে বাধা সৃষ্টি করে বেশ কয়টি গ্রহ। তার মধ্যে  মূলত রাহু, কেতু, শনি এবং মঙ্গল গ্রহকে প্রধান হিসাবে বিবেচনা করা হয়।  বিভিন্ন পাপ গ্রহের অবস্থান এবং শুভ গ্রহের অশুভ স্থানে বসার কারণে বিবাহিত জীবনে সুখের অভাব দেখা দেয়,যেমন-

১)  জন্মছকে রাহু যদি অশুভ ভাবে সপ্তম ঘরে শুক্র,মঙ্গল বা বৃহস্পতি গ্রহের সাথে অবস্থান করে তবে দাম্পত্য জীবনে চরম অবিশ্বাস, সন্দেহ এবং বিভ্রান্তি সৃষ্টি করে। এটি জীবন সঙ্গীর প্রতি মাত্রাতিরিক্ত  অবাস্তব ধারণা সৃষ্টি করে এবং অনেক সময় বিবাহবহির্ভূত সম্পর্কে  জড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকে,ফলে দাম্পত্য সুখে বাধা আসে।

২) কেতু গ্রহ হলো বিবাগী গ্রহ। সপ্তম ঘরে কেতু থাকলে সঙ্গীর প্রতি এক ধরনের বৈরাগ্য, উদাসীনতা, অনীহা এবং শারীরিক ও মানসিক দূরত্ব তৈরি হতে থাকে।  যা দাম্পত্য সুখ কেড়ে নেয়।

৩) মঙ্গল গ্রহ জন্ম কুণ্ডলীর লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে  অবস্থান করে 'মাঙ্গলিক দোষ' সৃষ্টি  করে। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র অহংকার, ক্রোধ, কলহ এবং মারামারি পর্যন্ত হতে পারে, যা এক সময় সম্পর্কের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়।

৪) শনি যদি জন্ম ছকের সপ্তম বা অষ্টম ঘরে দুর্বল বা বক্রী অবস্থায় থাকে, তবে সম্পর্কে মানসিক শীতলতা এবং একাকীত্ব নিয়ে আসে। শনি সহজে সম্পর্ক ভাঙতে দেয় না ঠিকই, তবে স্বামী-স্ত্রীর মধ্যে দুরত্ব বাড়িয়ে তোলে। বছরের পর বছর কোনো রকম আন্তরিকতা ও সম্পর্ক ছাড়াই কেবল দায়বদ্ধতার জন্য সম্পর্ক টিকিয়ে রাখে।

৫) শুনতে অনেকের কাছে আশ্চর্য জনক মনে হলেও, সূর্যকে জ্যোতিষ শাস্ত্রে একটি বিচ্ছিন্নতাবাদী গ্রহ হিসাবে গণ্য করা হয়। সপ্তম বা অষ্টম ঘরে সূর্যের শক্তিশালী উপস্থিতি স্বামী-স্ত্রীর মধ্যে অহংকার ও আধিপত্য বিস্তারের লড়াই বাড়িয়ে দেয়, যা পারস্পরের মনে দ্বন্দ্ব বাড়িয়ে  সুখ নষ্ট করে।

×
  • CTVN