Calcutta Television Network

বক্রী শনি কোন কোন রাশির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে?

বক্রী শনি কোন কোন রাশির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে?
19 September 2026 03:22:32 pm

জ্যোতিষ শাস্ত্রীয় গণনা অনুসারে, বর্তমানে শনি গ্রহ মীন রাশিতে বক্রী অবস্থানে রয়েছে। যখন কোনো প্রধান গ্রহ বক্রী অর্থাৎ বিপরীত মুখী গতি প্রাপ্ত হয়, তখন তার কুপ্রভাব বহু গুণ বেড়ে যায়। অনেক বিশেষজ্ঞ জ্যোতিষের মতে শনি বক্রী হলে তার দৃষ্টির শক্তি বৃদ্ধি পায়। এই সমস্ত দিক বিচার করে  বর্তমানে বক্রী শনি, মূলত ৪টি রাশির জাতক-জাতিকাদের মানসিক চাপ, বাধা-বিপত্তি এবং নানা রকম পরীক্ষার নিরিক্ষার সামনে দাঁড় করিয়েছে — সহজ ভাষায় যাকে "ঘাড়ে নিশ্বাস ফেলা" বলা যেতে পারে। এক নজরে দেখে নিন কোন ৪ রাশির জাতকরা সাবধানে থাকবেন।

মিথুন রাশিঃ  মিথুন রাশির দশম স্থান অর্থাৎ কর্মক্ষেত্রে শনি বক্রী হওয়ায় অফিসে নানা রকম সমস্যার সম্মুখীন হবেন। যোগ্যতা অনুযায়ী সম্মান না পাওয়ায় হতাশ হবেন। এই মুহুর্তে চাকরি ছাড়তে যাবেন না,তাহলে বিপদে পড়বেন।  অফিসের বসের সঙ্গে যেন মতবিরোধ না হয় খেয়াল রাখুন।

বৃশ্চিক রাশিঃ  শনি বক্রী হওয়ার কারণে বৃশ্চিক রাশির জাতকদের শত্রুতার কারণে হঠাৎ চাকরি চলে যেতে পারে। বাড়িতে কারণে অকারণে ঝগড়ার ফলে শান্তি বিঘ্নিত হতে পারে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনায় মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।

মকর রাশিঃ  মকর রাশির সাড়ে সাতি শেষ হওয়ার পর নতুন কিছু সম্ভাবনা বা নতুন কর্মের সুযোগ,পদোন্নতি,বিয়ের যোগ,নতুন বাড়ি বা গাড়ি ক্রয়ের যোগ ইত্যাদি একাধিক শুভ কর্মের যোগগুলি এসেছিল। কিন্তু শনি বক্রী হওয়ায় হঠাৎ মাঝ পথে এসে থমকে যাবে।  পারিবারিক কিছু উঠকো ঝামেলা এই রাশির জাতকদের বিব্রত করতে পারে।

কুম্ভ রাশিঃ  কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতির শেষ পর্যায় চলছে। অনেক বাধা বিঘ্ন,সমস্য়ার মধ্যে চলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সুখের মুখ দেখতে শুরু করেছিলেন। কিন্তু শনি বক্রী হওয়ায় সেই সুখে বাধা পড়ল। শনির এই বক্রতা আপনার নিজের ও মায়ের শরীরের ওপর চাপ বাড়াতে পারে। কর্মেক্ষেত্রে পদোন্নতি ফের পিছিয়ে যাবে। অন্যের ভুলের খেসারত দিতে হতে পারে,সাবধান!

×
  • CTVN