Calcutta Television Network

রবির ঘর বদলে কারা হবে "মালামাল", কে পাবেন রাজ সম্মান?

রবির ঘর বদলে কারা হবে "মালামাল", কে পাবেন রাজ সম্মান?
19 September 2026 06:56:21 pm

আশ্বিন মাস এলেই বাঙালীর মনে ঢ্যাং কুর-কুর ঢাকের বাজনা বাজতে থাকে। কারণ বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এই মাসেই শুরু হয়। রবির কন্যা রাশিতে গোচরের  সাথে শুরু হয় আশ্বিন মাস। আর এই মাসে কিছু জাতকদের মনে বিরাট খুশীর বার্তা বয়ে আনবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, রবির রাশি বা ঘর পরিবর্তনের ফলে  নির্দিষ্ট কয়েকটি রাশির জাতক-জাতিকারা অর্থনৈতিক লাভের সঙ্গে পেয়ে যাবেন সামাজিক সম্মান,এমন কি সরকারের তরফ থেকেও পেতে পারেন বিরাট সম্মান।  আসুন দেখি কারা হবে "মালামাল" আর কারা পাবে রাজ সম্মান। রবির ঘর বদল এবং বুধের সাথে অনুকূল সংযোগ অর্থাৎ বুধাদিত্য় যোগের কারণে বেশ কিছু রাশির জন্য হঠাৎ অর্থ প্রাপ্তি ও কর্ম জীবনে বড় উন্নতির সুযোগ থাকছে।

১) বৃষ রাশিঃ  রবির বৃষ রাশি সাপেক্ষে  পঞ্চম স্থানে বুধের সঙ্গে অবস্থান করবে। ফলে ম্যানেজমেন্ট জাতীয় উচ্চ শিক্ষার দারুন সুযোগ আসবে। সেই সঙ্গে সরকারী সাহায্য বা স্কলারশিপ পাওয়ার প্রচুর সম্ভাবনা থাকছে।

২) সিংহ রাশিঃ রবি গ্রহ হল সিংহ রাশির অধিপতি গ্রহ,সেই রবি একাদশপতি বুধের সঙ্গে বুধের তুঙ্গ ঘর কন্য়া রাশিতে বুধাদিত্য যোগ করবে, তাই এই সময়ে অর্থনৈতিক উন্নতির সঙ্গে রাষ্ট্রীয় সম্মান প্রাপ্তির সম্ভাবনা থাকছে। সেই সাথে এই রাশির জাতকদের সমাজে প্রভাব ও প্রতিপত্তি  বৃদ্ধির যোগ। কর্মপ্রার্থীদের আয়ের নতুন উৎস তৈরি হবে,বাড়বে ব্যাংক ব্যালেন্স।

৩) বৃশ্চিক রাশিঃ দশমপতি রবি একাদশে বুধাদিত্য যোগ সৃষ্টি করায়  দীর্ঘ দিনের কোনো বড় আর্থিক সমস্যা বা ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন। যদিও পঞ্চমে বক্রী শনি রয়েছে,তা সত্ত্বেও কর্মক্ষেত্রে প্রমোশন বা বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা থাকছে।

৪) মীন রাশিঃ রবির গোচরের ফলে মীন রাশির জাতক যারা সরকারী ঠিকাদার বা সরকারের বিভিন্ন প্রকল্পের সঙ্গে ব্যবসা করেন, তাদের আর্থিক দিকে বিরাট উন্নতির যোগ। দীর্ঘ দিনের আটকে থাকা পাওনা টাকার হঠাৎ করে প্রাপ্তি ঘটবে,ও সম্পদ বৃদ্ধির যোগ।

৫) মেষ রাশিঃ মেষ রাশির জাতকরা সরকারী চাকরির পরীক্ষায় সফলতা পাবেন ও কর্ম জীবনে বড় ধরনের ইতি বাচক রূপান্তর ঘটবে। রাজনৈতিক কর্তা ব্যক্তিরা নেতৃত্বের জায়গায় পৌঁছানোর সাথে সাথে আর্থিক উন্নতির পথ সুগম হবে।

৬) কর্কট রাশিঃ কর্ম জীবন বা ব্যবসা ক্ষেত্রে  দীর্ঘ দিনের বাধা গুলো দূর হবে ও নতুন ব্যবসা শুরু করবে এবং নতুন চাকরি কর্মের যোগাযোগ আসবে।

×
  • CTVN