Calcutta Television Network

১৪ বছর পর গুরু-মঙ্গল যোগ, "কাদের পৌষমাস,কাদের সর্বনাশ"?

১৪ বছর পর গুরু-মঙ্গল যোগ, "কাদের পৌষমাস,কাদের সর্বনাশ"?
20 September 2026 02:56:36 pm

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ১৪ বছর পর একটি বিরল গ্রহ সংযোগ ঘটছে। মঙ্গল  কর্কট রাশিতে প্রবেশ করায় সেখানে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে এই যোগ সৃষ্টি করেছে। জ্যোতিষ শাস্ত্রে এই যোগকে গুরু-মঙ্গল সংযোগ বলা হয়। যদিও কর্কট রাশিতে মঙ্গল নীচস্থ হয় তবুও মঙ্গল এখানে নীচভঙ্গ রাজযোগ  সৃষ্টি করেছে। নয়টি গ্রহের মধ্যে মঙ্গলকে সাহস, শক্তি এবং উদ্দীপনার গ্রহ হিসেবে বিবেচনা করা হয়, আর বৃহস্পতিকে জ্ঞান এবং পথনির্দেশের গ্রহ হিসেবে গণ্য করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে, বৃহৎ শুভ গ্রহের সঙ্গে কোন ছোট দুর্বল গ্রহ সংযোগ ঘটলে শুভ ফল প্রদান করে। জেনে নিন  গুরু-মঙ্গল রাজযোগে  কোন রাশির হবে পৌষ মাস ও কোন রাশির হবে সর্বনাশ।

মেষঃ রাশি অধিপতি মঙ্গল নীচস্থ হওয়ায় নিজের ও মায়ের শরীর ভাল যাবেনা,কিন্তু চতুর্থ বৃহস্পতি থাকায় পারিবারিক সমস্যার সমাধান হবে।

বৃষঃ  দ্বাদশপতি মঙ্গল ও একাদশপতি বৃহস্পতি তৃতীয় স্থানে গুরু-মঙ্গল যোগ করায় বিয়ে বা বিবাহিত জীবনের সমস্ত সমস্যার শান্তি জনক সমাধান হবে। প্রবাসে বিয়ের সম্বন্ধ পাকা হবে।

মিথুনঃ একাদশপতি মঙ্গল ও দশমপতি বৃহস্পতির  গুরু-মঙ্গল যোগে কর্মে পদোন্নতি ও আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা। তবে কটুবাক্য় প্রয়োগ করা থেকে বিরত থাকুন।

কর্কটঃ  দশমপতি মঙ্গল ও নবমপতি বৃহস্পতি নিজ রাশিতে রাজযোগ সৃষ্টি করায় দীর্ঘ দিনের কোন প্রত্য়াশা পূরণের যোগ। তবে শরীরের প্রতি বাড়তি নজর দেওয়া দরকার।

সিংহঃ বিদেশে যারা চাকরি করেন বা ব্যাবসা করেন তাদের ক্ষেত্রে গুরু-মঙ্গল যোগ পৌষ মাস ডেকে আনবে। বিদেশে লগ্নি করার উপযুক্ত সময়।

কন্যাঃ তৃতীয় পতি ও অষ্টমপতি মঙ্গল সপ্তমপতি বৃহস্পতি গুরু-মঙ্গল যোগ করায় কর্মস্থলে ও পারিবারিক জীবনে সমস্যা বাড়তে পারে,সতর্ক থাকুন।

তুলাঃ কর্মক্ষেত্র বা ব্যাবসায় উন্নতি হলেও গোপন শত্রুতার জন্য় মানসিক শান্তির অভাব ঘটবে। বন্ধুবেশী শত্রুর পাতা ফাঁদে পা দিলে মারত্মক সমস্য়ায় পড়বেন।

বৃশ্চিকঃ নিজ ঘরের অধিপতি ও ষষ্ঠ পতি মঙ্গল নবমে গুরু-মঙ্গল যোগ করায় প্রতিভা ও কর্মকুশলতায়  ভাগ্যের পরিবর্তন করতে পারবেন। আপনার পৌষ মাস শুরু হয়ে গেছে।

ধনুঃ গুরু-মঙ্গল যোগ আপনার অষ্টম ঘরে থাকায় এটাকে পৌষ মাস বলতে পারছি না। শরীরের প্রতি বাড়তি নজর দিন,সতর্ক থাকুন।

মকরঃ কর্ম ও ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার যোগ। দীর্ঘ দিনের আটকে থাকা বিয়ের সম্বন্ধ পুনরায় যোগাযোগ হবে, বিয়ের দিন ঠিক হবে।

কুম্ভঃ কর্মক্ষেত্র বা ব্যবস্য়া স্থলে শত্রুতা বাড়বে,শরীর ভাল যাবে না। উভয় দিকেই ভীষণভাবে সতর্ক ও সাবধানে থাকুন।

মীনঃ  শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পৌষ মাস শুরু হয়েছে,এটাকে কাজে লাগান। ভুল বাক্যালাপে বিপদ বাড়বে। 


×
  • CTVN