Calcutta Television Network

রান্না ঘরকে কিভাবে বাস্তু দোষ মুক্ত করবেন?

রান্না ঘরকে কিভাবে বাস্তু দোষ মুক্ত করবেন?
20 September 2026 06:42:42 pm

ভারতীয় সনাতন ধর্মের পুরাণ মতে,রান্না ঘর হল মা অন্নপূর্ণার বাসভূমি বা আবাস্থল। সেই রান্না ঘরকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র করে রাখা উচিৎ। রান্না ঘরের যদি বাস্তু দোষ থাকে তবে সেই বাড়িতে পেটের গোলমাল,শরীর খারাপ,বাড়িতে কেউ না কেউ অসুখে ভুগছে,দাম্পত্য় কলহ,সন্তানের উচ্ছৃঙ্খলতা বৃদ্ধি ও পড়ায় অমনযোগী হওয়া,সর্বপরি বাড়িতে আর্থিক অবন্নতি দেখা দেয়।  এক নজরে দেখে নিন বাড়ির রান্না ঘরকে কিভাবে বাস্তু দোষ মুক্ত করবেন।

 ১) রান্না ঘরের প্রবেশ পথের মাথার উপরে যেন অর্ধাচন্দ্রাকৃতি বা কোন আর্চ না থাকে।

২) পূর্ব বা দক্ষিণ দিকে মুখ করে রান্না করুন।

৩) সব্জি কাটার ছুরি বা বঁটি দক্ষিণ দিকে রাখুন।

৪) ঘি বা যাবতীয় রান্নার মশলার কেস আলমারী রাখুন দক্ষিণের দেওয়ালে।

৫) রান্না ঘরের প্রবেশ পথের কোণাকুণি (diagonal)যেন জলের উৎস না থাকে।

রান্না ঘরের রঙও অনেকাংশে বাস্তু দোষ দূর করতে সাহায্য করে। রান্না ঘরের দেওয়াল সাদা করলে পবিত্রতা ও স্বচ্ছতা আনে। হলুদ বা কমলা এই রংগুলো হল বৃহস্পতি ও সূর্যের শুভ প্রভাব কে নির্দেশ করে,যা উষ্ণতা ও ইতিবাচক শক্তি বাড়ায় এবং বাড়ির সদস্যদের মনের আনন্দ ও উদ্দীপনা যোগায়। বেইজ বা প্যাস্টেল শেডের রঙ হল  হালকা ও মাটির কাছাকাছি রঙ, যে গুলো ঘরে স্নিগ্ধ ভাব ও ভারসাম্য বজায় রাখে।

×
  • CTVN