ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বেশীরভাগ গ্রহই অষ্টম ক্ষেত্রে মারক হয় ও অশুভ ফল দান করে। কিন্তু সুখের কথা আমরা শনিকে যত ভয়ই পাই না কেন একমাত্র শনি গ্রহ অষ্টমে বসে কোন জাতককে বিখ্যাত করে। অষ্টম স্থানে শনি যদি স্বক্ষেত্রে, মূলত্রিকোণে অথবা তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করে তবেই তারা শনির শুভ ফল পেয়ে থাকেন। এই সব স্থানে শনি অবস্থান করলে জ্যোতিষ, তন্ত্র-মন্ত্র, গুপ্ত বিদ্যা বা গভীর গবেষণামূলক কাজে বিশেষ দক্ষতা ও সাফল্য লাভ করতে পারেন। এ ছাড়াও যেকোনো কঠিন পরিস্থিতি অত্যন্ত ধৈর্য ও পরিপক্বতার সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা লাভ করেন। আজ জানাব, কোন কোন রাশির অষ্টমে শনি থাকলে তারা বিখ্যাত হন?
১) মিথুন রাশিঃ মিথুন রাশি বা লগ্নের জাতকদের যদি জন্ম ছকে অষ্টম ভাবে শনি গ্রহ মকর রাশিতে অবস্থান করে,এবং অন্যান্য গ্রহরাও যদি শুভ ফল দেয়,তবে জাতক কারিগরি বিদ্যা বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে মারাত্মক সাফল্য লাভ করেন।
২) কর্কট রাশিঃ এই লগ্ন ও রাশির জাতকদের যদি জন্মকালিন হরস্কোপে সপ্তমপতি শনি,কুম্ভ রাশিতে মূলক্ষিকোণে অবস্থান করে তবে ঐ জাতক বিভিন্ন অজানা বিষয়ে গবেষণা করতে পারে। বিজ্ঞানী হতে পারেন, বা জ্যোতিষ বিদ্যায় পারদর্শী হতে পারে।
৩) মীন রাশিঃ মীন লগ্ন ও রাশির একাদশ পতি দ্বাদশপতি শনি যদি তুলা রাশিতে তুঙ্গ ক্ষেত্রে অবস্থান করে, তাহলে ঐ জাতকের অসীম ধৈর্য শক্তি থাকে। ফলে বিভিন্ন রকম গবেষণা মূলক কাজে অসীম ধৈর্যের সাথে কাজ করেই চলে যতক্ষণ না সফলতা আসছে। জ্ঞান সমুদ্রের গভীরে গিয়ে রহস্যের উদঘাটন করেন এবং সফলতা পান।