Calcutta Television Network

সাড়েসাতিতে সিংহ রাশির জাতকদের কি করণীয়? (উপাচার)

সাড়েসাতিতে সিংহ রাশির জাতকদের কি করণীয়? (উপাচার)
21 July 2024 07:50:40 pm


 আজ আলোচনা করব কর্কট রাশির সাড়েসাতি নিয়ে। সাড়েসাতির তিনটি চরণ  বা পর্ব (Phase)থাকে। এক এক চরণে এক এক উপায় অবলম্বন করতে হয়।কোন চরণে কি উপায় অবলম্বন করলে শনির অশুভ প্রভাব কমে সেটা নিয়েই আলোচনা করব। তার আগে জানব,

সাড়েসাতি কি? আগেই বলেছি শনি গ্রহ হরোস্কোপের বারটি রাশিকে পরিক্রমা করতে সময় লাগে ত্রিশ বছর। সেই অনুযায়ী প্রতি ঘরে শনির অবস্থান কাল 2-1/2 আড়াই বছর  অর্থাৎ ২-১/২ X ১২ =  ৩০ বছর। শনি যখন কোন রাশির পূর্বের ঘরে অবস্থান করে সেই সময় থেকেই শুরু হয় সেই রাশির সাড়েসাতি। এই সময়কে বলে শনির প্রথম চরণ,রাশির উপর যখন শনি অবস্থান সেটাকে বলে দ্বিতীয় চরণ,রাশির পরের ঘরে অনস্থান করলে সেটা হল তৃতীয় চরণ। প্রতি ঘরে আড়াই বছর করে শনি অবস্থান করলে তিনটি ঘর মিলে হয় সাড়ে সাত বছর, তাই এই সময় কালকে বলে শনির সাড়েসাতি।

প্রথম চরণঃ (১ম আড়াই বছর) শনির সাড়েসাতি প্রথম চরণে প্রভাবী হলে নিম্নে উল্লেখিত উপাচার করলে সুফল পেতে পারেন

১) বজরঙ্গবালীর পুজো করুন ও হনুমান চলিসা পাঠ করুন।

২) মাটির তৈরি সর্ষের তেলের প্রদীপ জ্বালান।

৩) কালো ঘোড়ার নালের আংটি ধারণ করুন।

৪) মেটে সিঁদুর হনুমানজীর কপালে পরান।

৫) কালো কলাই বা বিউলির ডাল মন্দিরে দান করুন।


দ্বিতীয় চরণঃ (২য় আড়াই বছর) শনির সাড়েসাতি দ্বিতীয় চরণে প্রভাবী হলে নিম্নে উল্লেখিত উপাচার করলে সুফল পেতে পারেন।

১) আটার গুলি বানিয়ে মাছকে খাওয়ান।

২) পুরনো অব্য়বহার্য যন্ত্রাংশ ঘরে রাখবেন না।

৩) সন্ধ্যায় কালো তিল বাড়ির পশ্চিম দিকে ছড়িয়ে দেন।

৪)  ভোজন বিলাসী হবেন না।

৫) নিরবে দুঃস্থ লোককে সাহায্য করুন।


তৃতীয় চরণঃ (৩য় আড়াই বছর) শনির সাড়েসাতি তৃতীয় চরণে প্রভাবী হলে নিম্নে উল্লেখিত উপাচার করলে সুফল পেতে পারেন।

১) কালো মহিষের দুধের তৈরি মিষ্টান্ন খান।

২) কাউকে চামড়াজাত দ্রব্যাদি দান করবেন না।

৩) সম্ভব হলে সর্বসাধারণের প্রস্রাবখানায় ফিনাইল ঢালুন।

৪) রিক্সা চালক বা বাড়ির কাজের লোককে প্রয়োজনাতিরিক্ত অর্থ দিয়ে সাহায্য করুন।

৫) দক্ষিণা কালীর মন্দিরে সাষ্টাঙ্গে প্রনাম করুন।



×
  • CTVN