Calcutta Television Network

বাস্তু মতে রান্না ঘর কোথায় এবং কেমন হওয়া উচিৎ?

বাস্তু মতে রান্না ঘর কোথায় এবং কেমন হওয়া উচিৎ?

13 September 2026 , 07:16:41 pm

ভারতীয় বাস্তু শাস্ত্র অনুসারে, বাস্তু দোষ মুক্ত, একটি আদর্শ এবং ভারসাম্য পূর্ণ বাড়ির জন্য রান্নাঘর সঠিক স্থানে থাকা দরকার। কেন না রান্না ঘরের উপর অনেকটাই নির্ভর করে ঐ বাড়ির আর্থিক উন্নতি ও শারীরিক পরিস্থিতি। আজ জানাব রান্না ঘর কোন কোন দিকে থাকলে বাস্তু দোষ মুক্ত হবেন।

শাস্ত্র মতে রান্না ঘর সর্বদা অগ্নি কোণে অর্থাৎ  দক্ষিণ-পূর্ব কোণে থাকা উচিত। এই দিকটি অগ্নিদেবের স্থান,তাই এখানে আগুন জ্বললে অগ্নিদেব খুশী হন। ফলে এখানে রান্না করলে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে এবং সমৃদ্ধি আসে। যদি কোনো কারণে দক্ষিণ-পূর্ব দিকে স্থান না থাকে, তবে বিকল্প হিসেবে বায়ু কোণ অর্থাৎ উত্তর-পশ্চিম কোণে রান্নাঘর তৈরি করা যেতে পারে।

রান্না করার সময় রাঁধুনীর মুখ সর্বদা পূর্ব দিকে থাকা উচিত। এটি অত্যন্ত শুভ এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করে।  রান্না করার সময়  পশ্চিম ও উত্তর দিকে মুখ করে রান্না করা এড়িয়ে চলুন, কারণ এটি আর্থিক ক্ষতি এবং স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে।

রান্নাঘরের দক্ষিণ-পূর্ব কোণেই গ্যাসের  ওভেন রাখুন। এটি যেন রান্নাঘরের প্রবেশদ্বারের ঠিক সামনে না থাকে। জলের স্থান সিঙ্ক ও ফিল্টার উত্তর বা উত্তর-পূর্ব কোণে হওয়া উচিত। আগুন ও জল একে অপরের বিরোধী উপাদান, তাই সিঙ্ক এবং গ্যাস স্টোভ যেন একদম পাশাপাশি বা মুখোমুখি না থাকে।  ফ্রিজ দক্ষিণ বা পূর্ব  দিকে রাখুন। ওয়াশিং মেশিন পশ্চিম দিকে রাখুন। চাল, ডাল বা ভারী বাসনপত্র রাখার আলমারিগুলো  পশ্চিমের দেওয়ালে রাখুন।

বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর-পূর্ব কোণে কখনোই রান্নাঘর ও পায়খানা করা উচিত নয়। এটি মানসিক চাপ এবং আর্থিক অনটনের কারণ হতে পারে। রান্নাঘর যেন কোনো ভাবেই টয়লেটের সাথে একই দেওয়ালে বা মুখোমুখি না হয়। এতে নেতিবাচক শক্তি বাড়বে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN