Calcutta Television Network

শত্রুতা থেকে বাঁচার উপায় কী?

শত্রুতা থেকে বাঁচার উপায় কী?

10 September 2026 , 06:48:56 pm

বাংলায় একটা প্রবাদ আছে-"বোবার কোন শত্রু নেই"  ঠিক কথা, কিন্তু আমরা তো বোবা নই, অতএব আমাদের শত্রুরও অভাব নেই। শত্রু কোথায় নেই বলুন তো? বাড়িতে,বাইরে,অফিসে,ব্যবসা ক্ষেত্রে,এমন কি আপনার নিজের ঘরেই আপনি শত্রু মুক্ত নন।  তাছাড়া আপনার শরীর, আপনার ভাগ্য, প্রকৃতিও আপনার সাথে শত্রুতা করতে পারে। জ্যোতিষ শাস্ত্রে কিছু সহজ উপায় আছে যে গুলো মেনে চললে কিছুটা ভাল থাকতে পারেন। হবেই এমন নয়, মনের বিশ্বাস নিয়ে চেষ্টা করুন ফল পেলেও পেতে পারেন।

১) ভাঙ্গা কাঁচ ও চুম্বকের ভাঙ্গা টুকরো কালো কাপড়ে জড়িয়ে বাঁ পকেটে রাখুন,-শত্রুরা বশে থাকবে। 

২) শুভ কাজে যাওয়ার আগে মিষ্টি দই বা চন্দনের ফোঁটা কপালে দিন,- কর্মের বাধা দুর হবে।

৩) সদর দরজার উপরে লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রাখুন,- অশুভ শক্তির শত্রুতা বাধা পাবে।

৪) কু-দৃষ্টি থেকে বাঁচতে তিনটি শুকনো লঙ্কা মুখে তিনবার ঘুরিয়ে পুড়িয়ে ফেলুন,- নজর দোষ কাটবে।

৫) প্রতি দিন সকালে কালো গরু ও কাককে রুটি  খাওয়ান,- শনি গ্রহের শত্রুতা থেকে বাঁচবেন।

৬) রান্নাঘরের যেখানে সেখানে দীর্ঘ মেয়াদী (ক্রনিক) রোগের ওষুধ রাখবেন না,- রোগ বাড়বে,রোগের থেকে বড় শত্রু আর নেই।

৭) বেডরুমে  আয়না না থাকাই ভালো,থাকলে রাতে কাপড়ে ঢেকে রাখুন,- স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য শত্রুতা বাড়বে।

৮) রান্নার ওভেন  ও জলের বেসিন যেন পাশাপাশি না থাকে,- পরিবারের সদস্যদের মধ্যে শত্রুতা হবে।

৯) সব্জি কাটার ছুরি বা বটি রান্না ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না,আড়লে রাখুন,- ভাইয়ে ভাইয়ে প্রবল শত্রুতা হবে।

১০)এক চিমটে সন্ধক (Rock Salt) লবণ দিয়ে ঘরের মেঝে পরিষ্কার করে মুছুন,-বাস্তু দেবতার শত্রুতা থেকে রক্ষা পাবেন।

এই সমস্ত ক্রিয়া কর্ম করার জন্য আমি আপনাদেরকে বাধ্য় করছি না,তবে আপনারা নিজের দায়িত্বে এই ক্রিয়া গুলো করতে পারেন। "বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর" ।  


0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN